দুই দিনও খেলা হয়নি কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা-ভারত দ্বিতীয় টেস্টের। ‘উইকেট বৃষ্টির টেস্ট’ হয়ে গেল টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট। চার ইনিংস মিলে খেলা হয়েছে ৬৪২ বল। ৬৪২ বলের ম্যাচে হয়েছে রেকর্ড ভাঙা গড়ার খেলা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট ৭ উইকেটে জিতে ১-১ সমতায় শেষ করল ভারত। স্বাগতিকদের ২০ উইকেটের ২০টিই তুলে নিয়েছেন ভারতীয় পেস বোলাররা। ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে নিয়েছেন ৬ উইকেট। বাকি ১২ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও প্রসিধ কৃষ্ণা। ৭,৪ ও ১ উইকেট নিয়েছেন সিরাজ, মুকেশ ও কৃষ্ণা। কেপটাউন টেস্টে ম্যাচসেরা হয়েছেন সিরাজ। এ নিয়ে তৃতীয়বার ভারতীয় পেসাররা টেস্টে বিপক্ষ দলের সবকটি উইকেট পেয়েছেন। এর আগে ২০১৮ ও ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় পেসাররা ২০ উইকেট পেয়েছিলেন।
ভারত-দক্ষিণ আফ্রিকার এবারের কেপটাউন টেস্টে গতকাল প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৫৫ রানে। একই দিনে ভারত অলআউট হয়েছে ১৫৩ রানে। একই দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৭৬ রানে। রান তাড়া করতে নেমে ভারত ৩ উইকেটে করেছে ৮০ রান। তাতে সব মিলে রান হয়েছে ৪৬৪। যা দুই দলের মধ্যকার টেস্টে ম্যাচের রানের হিসেবে সর্বনিম্ন। ভেঙে দিয়েছে ৯ বছর আগের রেকর্ড। নাগপুরে ২০১৫ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে রান হয়েছিল ৬৫২।
কেপটাউনে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শেন ওয়ার্নকে পেছনে ফেলেন বুমরা। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কেপটাউনে ১৮ উইকেট নিয়ে বুমরা বিদেশি বোলারদের মধ্যে দ্বিতীয়। ১৭ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় ওয়ার্ন। এই তালিকায় ২৫ উইকেট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার কলিন ব্লাইথ।
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে মোট রানের হিসেবে সর্বনিম্ন ৫ ম্যাচ:
৪৬৪; ভেন্যু: কেপটাউন; ২০২৪
৬৫২; ভেন্যু: নাগপুর; ২০১৫
৬৬০; ভেন্যু: ডারবান; ১৯৯৬
৬৭৮; ভেন্যু: মুম্বাই; ২০০০
৬৯৪; ভেন্যু: মোহালি; ২০১৫
এক ম্যাচে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার কীর্তিতে ভারতের পেসার:
প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কেপটাউন; ২০২৪
প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: নটিংহাম; ২০২১
প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: জোহানেসবার্গ; ২০১৮
কেপটাউনের নিউল্যান্ডসে সর্বোচ্চ উইকেট নেওয়া সেরা ৫ বিদেশি বোলার:
২৫-কলিন ব্লাইথ (ইংল্যান্ড)
১৮-জসপ্রীত বুমরা (ভারত)
১৭-শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
১৬-জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
১৫-জনি ব্রিগস (ইংল্যান্ড)
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-এই চার দেশ মিলে ভারতীয় বোলারের ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি:
৭-কপিল দেব
৬-জসপ্রীত বুমরা
৬-জহির খান
৬-ভগবত চন্দ্রশেখর

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে