
সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে