
মিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
পাকিস্তানের ১০ উইকেটের মধ্যে গতকাল অর্ধেক উইকেট তাসকিন আর মোস্তাফিজ ভাগাভাগি করে নিয়েছেন। যার মধ্যে মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট। ৩ উইকেট পেয়েছেন তাসকিন। যেখানে মোস্তাফিজ তাঁর স্লোয়ার-কাটারে পাকিস্তানি ব্যাটারদের বিভ্রান্ত করে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন। ৪ ওভারে খরচ করেন ৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এটাই। তাসকিনেরও নাম উঠেছে রেকর্ড বইয়ে। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৭৩ ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ২৫১ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব আল হাসানের উইকেট ৭১২। এই তালিকায় দুই ও তিনে থাকা মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজের উইকেট ৩৮৯ ও ৩৪৪। এখানে সাকিব অনেকটা এগিয়ে থাকলেও আরেক রেকর্ডে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন মোস্তাফিজ। মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে সাকিব-মোস্তাফিজ। সাকিবের অনুপস্থিতিতে এবারের পাকিস্তান সিরিজেই মোস্তাফিজ রেকর্ডটা নিজের করে ফেলতে পারবেন।
৭ উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মিরপুরে পরের দুই টি-টোয়েন্টি হবে আগামীকাল ও বৃহস্পতিবার। এবার সিরিজ জিতলে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য এক ম্যাচের সিরিজ ছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১০ উইকেটশিকারী বোলার
সাকিব আল হাসান ৭১২
মাশরাফি বিন মর্তুজা ৩৮৯
মোস্তাফিজুর রহমান ৩৪৪
মেহেদী হাসান মিরাজ ৩৩৬
আবদুর রাজ্জাক ২৭৯
তাইজুল ইসলাম ২৬৯
তাসকিন আহমেদ ২৫১
মোহাম্মদ রফিক ২২০
রুবেল হোসেন ১৯৩
মাহমুদউল্লাহ রিয়াদ ১৬৬

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
২৪ মিনিট আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
২ ঘণ্টা আগে