
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান।
প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়েছে আজ। কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে শুরুর দিনই মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটা হয়েছে একেবারে একতরফা। ৯ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।
বায়ুমাস ক্রিকেট ওভালে ৬৮ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উদ্বোধনী জুটি ভেঙে যায় ভারতের। ইনিংসের দ্বিতীয় বলে জি ত্রিশাকে কট এন্ড বোল্ড করেন ফাতিমা খান। পাকিস্তানের সফলতা বলতে এটুকুই। জি কামিলিনি ও সানিকা চালকে ৬৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। ৭.৫ ওভারে ১ উইকেটে ৬৮ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন কামিলিনি। ২৯ বলের ইনিংসে ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন।
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক জুফিশান আয়াজ। তবে তাদের ব্যাটিং টি-টোয়েন্টি তো দূরে থাক, ওয়ানডের ধারেকাছেও ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ৬৭ রান। ইনিংস সর্বোচ্চ ২৪ রান করেন কোমাল খান। পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার ৩২ বল খেলে মেরেছেন ৪ চার। ভারতের সোনাম যাদব নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে দিয়েছেন ৬ রান।
এর আগে বায়ুমাস ক্রিকেট ওভালে মালয়েশিয়া-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম মৌসুম। স্বাগতিক মালয়েশিয়াকে ৯৪ রানে হারিয়েছে লঙ্কানরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে