পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ওপর তিনদিনই আধিপত্য বিস্তার করেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই দিন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ব্যাটাররা। আর তৃতীয় দিন ছড়ি ঘুরিয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের থেকে ৩৪৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
বিনা উইকেটে ৭৪ রানে থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক টেস্টেই ফিফটির দেখা পেয়েছেন ত্যাগনারায়ন চন্দরপল। ৭৯ বলে ৫১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার ক্রেগ ব্রাথওয়েট। চন্দরপলকে আউট করে ৭৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জস হ্যাজলউড। প্রথম উইকেট পড়ার পর উইকেটে আসেন এনক্রুমা বোনার। তবে দুর্ভাগ্যবশত তিনি বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৪০ তম ওভারের প্রথম বলে ক্যামেরন গ্রিনের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন বোনার।
বোনারের পরিবর্তে উইকেটে আসেন জার্মেইন ব্ল্যাকউড। ওয়েস্ট ইন্ডিজের দলীয় স্কোর তখন ১ উইকেটে ১০৬ রান। ব্রাথওয়েটের সঙ্গে ব্ল্যাকউড যোগ করেন ৫৩ রান। ব্রাথওয়েটকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটের ২০০তম উইকেট নেন প্যাট কামিন্স। তখন উইন্ডেজের স্কোর দুই উইকেটে ১৫৯ রান। এরপর অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে
ওয়েস্ট ইন্ডিজ। ২৮৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও মিচেল স্টার্ক।
৩১৫ রানে এগিয়ে থেকেও উইন্ডিজদের ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। ২৯ রানে ১ উইকেটে দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করেছে অজিরা। দলীয় ২০ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। ৫ রান করা উসমান খাজার উইকেট নিয়েছেন কেমার রোচ। ১৮ রানে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার। মার্নাস লাবুশেন অপরাজিত আছেন ৩ রান করে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে