আবেগ-উন্মাদনা-ঐতিহ্য ছাপিয়ে ক্রিকেটে লেগেছে বাণিজ্যিকীকরণের ছোঁয়া। তবু ২২ গজে ব্যাট-বলের লড়াইটা ‘ভদ্রলোকের খেলা’ হিসেবে এখনো সমাদৃত। ক্রিকেটের সঙ্গে কেন এই শব্দযুগল ব্যবহার করা হয়, তা আরেকবার প্রমাণিত হলো।
মাসকাটে সদ্যসমাপ্ত চার জাতির টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের অন্য তিন দল স্বাগতিক ওমান, আয়ারল্যান্ড ও নেপাল।
আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গতকাল নিয়মরক্ষার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে নেপাল। লো স্কোরিং ম্যাচটি আইরিশরা জিতেছে ১৬ রানে।
তবে সব ছাপিয়ে আলোচনায় নেপালের উইকেটরক্ষক আসিফ শেখের মানবিকতা। আইরিশ ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকে রানআউট করার সহজতম সুযোগ পেয়েও করেননি আসিফ।
আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ১১৪ রানে ৮ উইকেটে হারিয়ে তখন ধুঁকছিল। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন নেপালের কমল সিং। সে সময় ননস্ট্রাইক প্রান্তে থাকা ম্যাকব্রাইন রান নিতে গিয়ে পিচের মাঝপথে পা পিছলে পড়ে যান।
বোলার কমল সঙ্গে সঙ্গে বলটা তুলে নিয়ে আসিফকে ছুড়ে দেন। রানআউট করার জন্য বিস্তর সময় ছিল আসিফের হাতে। চাইলে অনায়াসে বেল তুলতে পারতেন। কিন্তু তেমনটা না করে ম্যাকব্রাইনকে রানটি নিতে দেন।
অপ্রত্যাশিতভাবে ‘জীবন’ পাওয়ার পরের বলেই ছক্কা মারেন ম্যাকব্রাইন। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১২৭ রান তুলতে সমর্থ হয়। জবাবে নেপাল গুটিয়ে যায় ১১১ রানে।
টি-টোয়েন্টি সংস্করণে প্রতিটি রান, প্রতিটি বল যখন মহাগুরুত্বপূর্ণ, তখন প্রতিপক্ষকে আউট করার সুযোগ পেয়েও লুফে না নেওয়ার ঘটনা বিরল। আসিফের এই মানবিকতার সবাই ভূয়সী প্রশংসা করছেন। ধারাভাষ্যকারও ব্যাপারটিকে ‘স্পিরিট অব ক্রিকেটের’ (ক্রিকেটীয় মূল্যবোধ) নতুন দৃষ্টান্ত হিসেবে মূল্যায়ন করেছেন।
নেপাল ম্যাচ হারলেও দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন আসিফ। মারেন একটি ছক্কা ও দুটি চার।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও প্রতিবছর ‘স্পিরিট অব ক্রিকেট’-এর স্বীকৃতি দিয়ে থাকে। এবার বিশেষ এই সম্মাননা পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
আবুধাবিতে গত ১০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে রান প্রত্যাখ্যান করায় পুরস্কৃত করা হয়েছে ২৮ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারকে।
যেহেতু ক্রিকেটীয় মূল্যবোধের ক্ষেত্রে প্রতিপক্ষ, নিজ দল, আম্পায়ারদের ভূমিকা ও ক্রিকেটের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকাকে বিবেচনায় নেওয়া হয়, তাই আগামী বছর নিশ্চিতভাবেই ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারের দৌড়ে থাকবেন নেপালের আসিফ।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে