
পাকিস্তান ক্রিকেট দলের দুই তারকা বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলী। ফর্মে ফিরতে বাবরের ছয় মাস এবং শাহিনের তিন মাস বিশ্রাম দরকার বলে মনে করেন তিনি।
‘স্পোর্টস রুম’ ঈদ স্পেশাল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাকিস্তানের হয়ে ৯৭ টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা আজহার। সেখানে দ্রুত প্রশ্নোত্তর পর্বে বাবর এবং আফ্রিদির জন্য পরামর্শ দিতে বলা হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতির কথা বলেন সাবেক এই ক্রিকেটার।
দ্রুত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে প্রশ্নের জবাবে আজহার সরাসরি বলেন, ‘বাবরের উচিত ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়া। শাহিন আফ্রিদি প্রসঙ্গে আজহার যোগ করেন, ‘তারও (আফ্রিদি) দুই থেকে তিন মাস বিশ্রাম নেওয়া উচিত। এতে করে সে ফিটনেস ফিরে পাবে এবং আবারও দুর্দান্ত বোলার হয়ে উঠবে।’
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন বাবর ও আফ্রিদি। এরপর থেকেই সমালোচনার মুখে রয়েছেন এই দুই ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে ব্যাট হাতে করেন মাত্র ৯১ রান। ব্যাটিং গড় ২২.৭৫; সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। যদিও পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক আকিব জাভেদ জানান, পুরোপুরি ফিট না থাকায় সবশেষ ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি বাবরকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে আট উইকেট নিলেও বল হাতে রান খরচে বেশ উদার ছিলেন আফ্রিদি; ওভারপ্রতি ১০.৫২ রান খরচ করেছেন এই পেসার। তার নেতৃত্বে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। এ নিয়ে ১১ বছরের মধ্যে দ্বিতীয়বার দলটির কাছে ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান। এর আগে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।

চার-ছক্কার ফুলঝুরি, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে পাখির চোখ করেন অনেক তারকা ক্রিকেটার। কেউ আবার জাতীয় দলের খেলা থাকলেও আইপিএলকে বেশি প্রাধান্য দেন। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের তালিকা লম্বা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁদের
৪৪ মিনিট আগে
ঈদের আগের দিন রাতে উড়াল দিয়ে পর দিন সকালে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমেই গতকাল সকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। দল এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু হামজা চৌধুরী এখনো ভিয়েতনামে পৌঁছাতেই পারেননি।
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নাম লেখাচ্ছেন একের পর এক রেকর্ডেও। কিন্তু তাঁর এই সুন্দর ক্যারিয়ারের সামনে বাধা হয়ে দাঁড়াল চোট। মাঠে নামার সুযোগই তিনি পাচ্ছেন না নিয়মিত। এমনকি খেললেও পুরোটা সময় থাকতে পারছেন কই! তারকা ফুটবলারের চোট নিয়ে চিন্তিত পুরো রিয়াল।
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। এরই মধ্যে ফুটবল ক্রিকেট—দুই বিভাগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ বাতিল হয়েছে; বিঘ্ন ঘটেছে খেলোয়াড়দের ভ্রমণেও। এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব পড়ল। পরিস্থিতি বিবেচনা করে এবারের টুর্নামেন্ট দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের স
৩ ঘণ্টা আগে