দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের চোখধাঁধানো ইনিংস উপহার দিয়েছেন বিরাট কোহলি। এই ইনিংস খেলে সাবেক অধিনায়ক প্রমাণ করলেন–এখনো ফুরিয়ে যাননি তিনি। এমন দারুণ ব্যাটিং দেখে কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ব্যাটার বিরেন্দর শেবাগ।
ওয়ানডেতে এটা কোহলির ৫২ তম শতক; ৩ সংস্করণ মিলিয়ে ৮৩ তম। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়েন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৩৪৯ রানের পুঁজি পায় ভারত। জবাবে ৩৩২ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দল জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কোহলি। এই সেঞ্চুরিতে করে ২০২৭ বিশ্বকাপ খেলার দাবিকে আরও জোরালো করলেন ইতিহাসের সেরা ব্যাটারদের একজন।
কোহলির সবশেষ সেঞ্চুরির পর শেবাগ বলেন, ‘কোহলি আবারও দেখিয়েছে যে তাঁর জন্য রান করা তত সহজ যতটা সহজে আমরা চা বানাই। কোহলি রেকর্ডের পেছনে ছুটছে না, রেকর্ড কোহলির পেছনে ছুটছে। রানের প্রতি তাঁর ক্ষুধা এবং আবেগ আজও একই রয়ে গেছে। রাজা রাজাই থাকেন।’
কোহলির ব্যাটিং নিয়ে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কটক বলেন, ‘আমি কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনো কারণ দেখছি না। সে যেভাবে ব্যাট করছে, এটা অসাধারণ। যেভাবে পারফর্ম করছে, ফিটনেস বজায় রেখেছে তাতে তাঁকে নিয়ে কোনো প্রশ্ন তোলাই ঠিক না।’
লম্বা অভিজ্ঞতার পর এখন আর প্রস্তুতির উপর নির্ভর করেন না কোহলি। ক্রিকেটকে এখন মানসিক বিষয় মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর কোহলি বলেন, ‘আমি কখনই খুব বেশি প্রস্তুতিতে বিশ্বাসী ছিলাম না। ক্রিকেট আমার মানসিক বিষয়। যতক্ষণ মানসিকভাবে অনুভব করি ততক্ষণ আমি ক্রিকেট খেলতে পারি। আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। এটি আমার জীবনযাত্রার ধরণ।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে