টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেল কতটা বিধ্বংসী সেটা আর না বললেও চলছে। বিশ্বের যেকোনো প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে একের পর এক ছক্কা মেরে বোলারদের তছনছ করতে তিনি সিদ্ধহস্ত। সদ্য সমাপ্ত ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ঝড় তুলেছেন রাসেল। বিপিএল শেষেও যেন রাসেল ঝড়ের রেশ থেকে গেছে বাংলাদেশে।
বিপিএল শেষে গতকাল শুরু হলো এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কানদের ছন্নছাড়া করতে থাকেন। চারের চেয়ে ছক্কা মারতেই যেন বেশি সাবলীল ছিলেন। যার মধ্যে একটি ছক্কা মেরে রীতিমতো তাক লাগিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে মাতিশা পাতিরানাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন মাহমুদউল্লাহ। ধারাভাষ্যকক্ষে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ছাদে গিয়ে হলো ছক্কা।’ মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং যে চোখ এড়ায়নি বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের। ম্যাচ চলার সময় ফেসবুকে এক পোস্টে চন্দ্রশেখরন বলেন, ‘সর্বশেষ আমি সিলেট স্টেডিয়াম পার করতে দেখেছি ড্রে রাসকে। রিয়াদ ভাই দারুণ।’
আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিকের অভিষেক হয়েছে গত বছরের অক্টোবরে এশিয়ান গেমস ক্রিকেটে। সিলেটে গতকাল যেন নতুন করে আবার ‘অভিষেক’ হয়েছে জাকের। ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় করেন ৬৮ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ১ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন জাকের। জাকেরের প্রশংসা করে চন্দ্রশেখরন বলেন, ‘জাকের আলী অসাধারণ খেলেছে।’

গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
১৯ মিনিট আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
২ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও জমা করতে পারেনি অজিরা। ধারাভাষ্যকার ক্যারি ও’ কিফ বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।
৩ ঘণ্টা আগে