বার্সেলোনার পুরুষ দলের সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, দারুণ ছন্দে আছে দলটির মেয়েরা। স্পেনের নারী ফুটবলের শীর্ষ লিগ প্রিমেইরা ডিভিশন বা লিগা এফ’ও ধরে রাখার পথে তারা। চলতি মৌসুমে ২৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে বার্সার মেয়েরা। এ নিয়ে টানা পঞ্চম ও সর্বোচ্চ ৯ম লিগ জয়ের সামনে আইতানা বোনমাতিরা।
তবে বার্সার বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছে চেলসি। গত রাতে ব্লুজদের হারিয়ে নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। সেই হার মেনে নিতে পারেননি স্টামফোর্ড ব্রিজের কোচ এমা হেইস। তিনি দাবি করেছেন, নারী চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বাজে সিদ্ধান্তের সুবিধা পেয়েছে বার্সা।
চেলসির বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে ২-০ গোলের বিতর্কিত জয় পেয়েছে জোনাথন গিরালদেজের শিষ্যরা। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও ফিরতি লেগে চেলসির মাঠে ২-০ গোলে জিতেছে বার্সা। দুই লেগ মিলিয়ে টানা চারবার নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে তারা।
ফাইনালে উঠতে জয় ছাড়া বিকল্প ছিল না গতবারের চ্যাম্পিয়নদের। ২৫ মিনিটে গোল দিয়ে বার্সার আশাটা উজ্জ্বল করে তোলেন ব্যালন ডি’অর জয়ী বোনমাতি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে বার্সার দ্বিতীয় গোলটি করেন ফ্রিডোলিনা রোল্ফো। তবে ম্যাচ রেফারি ইউলিয়ানা দেমেত্রেস্কুর এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ এনেছেন হেইস। এর আগে ৫৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কেদেইশা বুকানন মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে চেলসি।
নিজ দলের বিপক্ষে রেফারির এমন পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হেইস। ম্যাচ শেষে চেলসি কোচ বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা শীর্ষে ছিলাম। কিন্তু যখন আপনি এমন জঘন্য সিদ্ধান্ত পাবেন, তখন করার কিছুই থাকবে না। এমনকি বার্সা খেলোয়াড়েরা বলছিল, রেফারি তাদের জন্য সহায়ক। আমি মনে করি না এটা ফাউল ছিল। রেফারি নির্বাচন দেখে আমি বিস্মিত হয়েছিলাম। তিনি কার্ড দেওয়ার জন্য বিখ্যাত। আমি মনে করি, সম্ভবত এটি নারী চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত।’
আজ রাতে নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে স্বদেশি ক্লাব লিওঁকে আতিথেয়তা দেবে পিএসজি। দুই লেগ মিলিয়ে যারা এগিয়ে থাকবে তারাই উঠে যাবে ফাইনালে। আগামী ২৫ মে স্পেনে হবে টুর্নামেন্টের ফাইনাল।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
১৪ মিনিট আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৪ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৪ ঘণ্টা আগে