আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। প্রয়াত অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের পর এবার রাজস্থানকে শিরোপা এনে দেওয়ার সুযোগ পেতে পারতেন সঞ্জু স্যামসন।
এর জন্য অবশ্য গতকাল চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হতো রাজস্থানকে। প্রতিপক্ষের বিপক্ষে জয়ে ফাইনালে ওঠার সুযোগও ছিল তাদের। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটা পর্যায়ে ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। আগামী ২৬ মের ফাইনালে তাই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে ৩৬ রানের জয় পাওয়া হায়দরাবাদ।
ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই রাজস্থানের মন খারাপ হবেই। কষ্টটা লুকানোর চেষ্টা করেন টিম ডিরেক্টর কুমার সাঙ্গাকারাও। তবে হারের দায়টা ব্যাটারদের ‘প্যানিক’ হওয়ার ওপর চাপিয়ে দিয়েছেন তিনি। ম্যাচে আতঙ্কিত হওয়ার কারণেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছেন বলে তিনি মনে করেছেন।
ম্যাচ শেষে সাঙ্গাকারা বলেছেন, ‘উইকেটে সম্ভবত কিছুটা টার্ন ছিল। তবে আমি মনে করি আমরা কিছুটা ‘প্যানিক’ হয়ে গিয়েছিলাম। প্রথম উইকেট থেকে আমরা জুটিও গড়তে পারিনি।’
টুর্নামেন্টের শেষ দিকে জস বাটলারকে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন সাঙ্গাকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার বলেছেন, ‘আমরা সব সময় বলি যে, সেরা সামর্থ্যেই হচ্ছে প্রাপ্যতা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জসকে পাইনি। তাকে না পাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতির ছিল এতে কোনো সন্দেহ নেই।’
ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে রাজস্থান। শুরুর ৯ ম্যাচের ৮টি জিতে প্লেঅফের জায়গা নিশ্চিত করেছিল তারা। এমন পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের প্রশংসা করতেও ভোলেননি সাঙ্গাকারা। তিনি বলেছেন, ‘সবাই পুরো টুর্নামেন্টে সত্যি দারুণ ক্রিকেট খেলেছে।’

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২০ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৯ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে