
কলকাতায় ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর সেই যে শুবমান গিল উঠে গিয়েছেন, এরপর আর তাঁর মাঠে নামা হয়নি। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্ট তো তিনি খেলতে পারেননি। এমনকি তিনি নেই প্রোটিয়াদের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ গিলকে নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নাম থাকা মানেই যে তিনি খেলতে পারবেন ব্যাপারটা এমন নয়। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই) থেকে ছাড়পত্র পেলে তিনি মাঠে নামতে পারবেন। টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই মাস পর ফিরতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। সবশেষ তিনি ভারতের হয়ে খেলেছেন এ বছরের ২৬ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভারত সবশেষ টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অক্টোবর-নভেম্বরে। সেই সিরিজের দলে নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং থাকলেও এবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে নেই। গিল, পান্ডিয়ার ফেরাটাই শুধু নতুন প্রোটিয়া সিরিজে। অভিষেক শর্মা, তিলক ভার্মারা বরাবরের মতো আছেন প্রোটিয়া সিরিজেই।
ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ৬ ডিসেম্বর। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৯ ডিসেম্বর কটকে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ১১ ডিসেম্বর নিউ চন্ডীগড়, ১৪ ডিসেম্বর ধর্মশালা, ১৭ ডিসেম্বর লক্ষ্ণৌ ও ১৯ ডিসেম্বর আহমেদাবাদে হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল*, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হারশিত রানা, ওয়াশিংটন সুন্দর
*ফিটনেস সাপেক্ষে

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
৮ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৯ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
১০ ঘণ্টা আগে