
চট্টগ্রামে গতকাল লিটন দাসের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছিলেন টম লাথাম। সংবাদ সম্মেলনেও এসেছিলেন লাথাম। কিন্তু আজ লিটনের সঙ্গে টস করতে দেখা গেল অন্য কাউকে।
নিয়ম অনুযায়ী টসের সময় দুই অধিনায়কের থাকার কথা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে লিটনের সঙ্গে লাথামের আসার কথা ছিল। কিন্তু লাথামের পরিবর্তে এসেছেন কেলি। কারণ, গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে লাথাম প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে ছিটকে গেছেন। লাথামের পরিবর্তে কেলি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলছেন।
আজ নিউজিল্যান্ডের ১৩তম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন কেলি। কিউইদের জার্সিতে এখন পর্যন্ত তিনি ছয়টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুটি ফিফটিও করেন এই বাঁহাতি ব্যাটার।
চট্টগ্রামে আজ প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ১৫ ওভারে ৫ উইকেটে করেছে ১৩০ রান। অধিনায়ক কেলি পাঁচ নম্বরে নেমে ১৫ বলে ১৯ রানে অপরাজিত। ক্যাটেন ক্লার্ক ও ডেন ক্লিভার দুজনেই ৫১ রান করে আউট হয়েছেন।

১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেট আলোড়ন তৈরি করেছেন বৈভব সূর্যবংশী। বাঘা বাঘা সব বোলারদের পিটিয়ে এরই মধ্যে পেয়েছেন সময়ের অন্যতম সেরা মারকুটে ব্যাটারের খেতাব। অনুমিতভাবেই এই কিশোর ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয়রা। এমনকি পাকিস্তানেও চলছে সূর্যবংশী বন্দনা।
২০ মিনিট আগে
টস হেরে আগে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড তাণ্ডব চালাচ্ছিল বাংলাদেশের ওপর। অধিনায়ক লিটন দাস একের পর এক বোলার পরিবর্তন করেও সফল হচ্ছিলেন না। তবে ম্যাচের শেষ দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্কোর যেখানে চোখ বন্ধ করে ২০০ পার হওয়ার কথা ছিল, তা আর হয়নি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের ৯৯তম বলে হঠাৎ করে খেলা থামিয়ে দিলেন আম্পায়াররা। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো ছিঁটেফোটা ছিল না।
১ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে আইপিএলে ক্রিকেটারদের পাশাপাশি অনেক ধনকুবেরেরও নজর থাকে। স্টেডিয়ামগুলোও কড়া নিরাপত্তার বলয়ে থাকে। কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটে গেল, তাতে এই টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিক্যামেরা নষ্ট করার দায়ে দুইজনকে গ্রেপ্তার
৩ ঘণ্টা আগে