এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের ক্যাম্পে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম চৌধুরি। বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন তিনি।
আরহাম ইসলামের বাবা এবং মা দুজনই বাংলাদেশি। আরহামের বাংলাদেশি পাসপোর্ট থাকায় বাংলাদেশের দলে খেলতে সব শর্তই পূরণ করতে পেরেছেন তিনি। ক্যাম্পে আবিদ নিজেকে প্রমাণ করতে পারলে মূল দলেও জায়গা পেয়ে যাবেন। যেমনটা জানিয়েছেন দলটির কোচ সাইফুল বারী টিটু।
যত দূর জানা গেল, ১১ বা ১২ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে আরহামের। তাঁকে বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করছে কনফিয়ানজা নামের একটি প্লেয়ার এজেন্সি। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত তারিক কাজিকেও বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করেছিল এজেন্সিটি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে