Ajker Patrika

ভারত ম্যাচের মাঝপথে ইংল্যান্ডের বড় দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০০: ৪৯
ভারত ম্যাচের মাঝপথে ইংল্যান্ডের বড় দুঃসংবাদ
ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন ক্রিস ওকস। ছবি: ক্রিকইনফো

লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে-পরে শুধু দুঃসংবাদ পাচ্ছে ইংল্যান্ড। কাঁধের চোটে পড়ে ছিটকে গেলেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্রিস ওকস।

ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের বাকি অংশে ওকস খেলতে পারবেন না বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ এক বিবৃতিতে জানিয়েছে। ইসিবি যখন তাঁর ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে, তখন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে এক ঘণ্টাও বাকি নেই। বাঁ কাঁধে যে চোট পেয়েছেন, সেটাই মূলত ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ছিটকে দিয়েছে ওভাল টেস্ট থেকে।

লন্ডনের ওভালে গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। ভারতের প্রথম ইনিংসে ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে করুণ নায়ার ড্রাইভ করেন। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি আটকেছেন ঠিকই, কিন্তু সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর সময়ই ওকস বাঁ কাঁধে চোট পান। ওভাল টেস্টে আর তিনি খেলতে পারবেন কি না, সেটা নিয়ে গতকালই শঙ্কা জেগেছিল। ওকসের কাঁধে স্ক্যান করানো হয়েছিল গতকাল রাতেই। শেষ পর্যন্ত তিনি ছিটকেই গেলেন।

প্রথম দিনের খেলা শেষে সতীর্থ গাস অ্যাটকিনসন কথা বলেছিলেন ওকসের চোট নিয়ে। বিবিসি স্পোর্টকে অ্যাটকিনসন বলেছিলেন, ‘তাঁর লক্ষণ ভালো মনে হচ্ছে না। যদি তিনি এই ম্যাচে ফের খেলতে নামেন, তাহলে অনেক অবাক হব।’ ওকস ছিটকে যাওয়ায় এখন জশ টাঙ, অ্যাটকিনস, ওভারটন—এই তিন পেসারই এখন ইংল্যান্ডের বোলিংয়ের দায়িত্বে। কারণ, স্টোকস ছিটকে যাওয়ায় তাঁর বোলিংটা পাচ্ছে না ইংল্যান্ড। এমনকি ওভাল টেস্টের একাদশে নেই জফরা আর্চারও। স্টোকসের পরিবর্তে ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ।

ওভালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক পোপ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৬৪ ওভারে ৬ উইকেটে ২০৪ রান তুলেছে। মাঠ ছাড়ার আগে ওকস ১৪ ওভার বোলিং করে নিয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের উইকেট। ওকস খরচ করেছেন ৪৬ রান। দুটি করে উইকেট নিয়েছেন টাঙ ও অ্যাটকিনসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত