এশিয়া কাপে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ফলে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের প্রশংসায় ভাসছেন দেশটির ক্রিকেটাররা। তবে সামাজিক মাধ্যমে দলটির কোচ ক্রিস সিলভারউডের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। ম্যাচ চলাকালীন তিনি ড্রেসিংরুম থেকে অধিনায়কের উদ্দেশ্যে নানান ধরনের সাংকেতিক সংকেত পাঠাচ্ছিলেন। তাঁর পাঠানো সংকেতগুলো ভালোভাবে নেননি নেটিজেনরা। খেলার চেতনাবিরোধী কি না—এমন প্রশ্নও তুলেছেন অনেকে।
কোচ সিলভারউড ও দলের অ্যানালিস্ট পাশাপাশি বসে খেলা দেখছিলেন মনোযোগসহকারে। আর মাঝে মাঝে সংকেত পাঠাচ্ছিলেন মাঠে। তাঁর পাঠানো সংকেতগুলো ছিল ২ডি ও ডি৫। এর অর্থ কী তা জানা যায়নি। সেটা ভালো বলতে পারবেন কোচ ও অধিনায়ক দাসুন শানাকাই।
ম্যাচের পর এ বিষয়ে জানতে চাইলে কোচ সিলভারউড বলেন, ‘এটা কোনো রকেট বিজ্ঞান নয়। একজন ব্যাটার স্ট্রাইকে থাকলে কী করা উচিত, সেই পরামর্শই দেওয়া হয়েছে অধিনায়ককে।’
সংকেত পাঠানোকে কোনো ধরনের চেতনাবিরোধী কাজ মনে করছেন না সিলভারউড। তাঁর মতে, ‘এখন অনেক দলই এ কাজটা করছে। এটি সত্যি একধরনের সরল কাজ। শুধু কিছু পরামর্শ ছিল, যা অধিনায়ক ব্যবহার করতে পারে। এর মাধ্যমে তাকে বলা হচ্ছে না যে অধিনায়কত্ব কীভাবে করতে হয়। এটি শুধুই এক পক্ষ থেকে পরামর্শ।’
যে দলের জয়ের জন্য এমন কাজ করেছেন সিলভারউড, সেই দলের একজন সমর্থকের কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি। সমর্থকটি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ড্রেসিংরুম থেকেই যদি সংকেত পাঠাতে হয়, তাহলে মাঠে অধিনায়কের কী প্রয়োজন? ক্রিকেট তো আর ফুটবল নয়।’ শ্রীলঙ্কান কোচের বিষয়টি যে ক্রিকেটপ্রেমীরা ভালোভাবে নেননি, তার প্রমাণ এই নেটিজেনের মন্তব্যটি।
এবারই প্রথম এমন কাজ করলেন সিলভারউড এমনটা নয়। এর আগে ইংল্যান্ড দলকে কোচিং করানোর সময় ২০২০ সালে এমন সংকেত পাঠিয়েছিলেন অধিনায়ক এইউন মরগানকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঠানো সংকেতের অর্থ ছিল ক্রিকেটারদের ‘রিয়াল টাইম’ বোঝা। সে সময়ও তাঁর ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁকে সমর্থন করেছিল।

১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
৪৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে আইসিসি ইভেন্ট খেলা হলেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না বললেই চলে। এবার যে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ খেলছে, সেটা সিরিজের হিসেবে ১৮ বছর পর। টেস্টের হিসেব করলে অপেক্ষাটা আরও বেশি। মূল ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেট’ আজ প্রকাশ করেছে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি। ১০ দিনের টুর্নামেন্টে অংশ নেবে ৯ দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলও। প্রত্যেকে একে অপরের মুখোমুখি না হলেও কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকছে অংশগ্রহণকারী দলগুলোর।
২ ঘণ্টা আগে
সবকিছুই কেটে যায়—এই শিরোনামে দেওয়া পোস্টে গোমেস লিখেছেন, ‘আমি কথা দিচ্ছি, আজ পৃথিবী শেষ হয়ে যাবে না। বুকের ভেতরটা যতই ভারী লাগুক না কেন, হাল ছেড়ো না। কখনো কখনো একটু ভেঙে পড়তে হয়, যাতে সেই ফাটল দিয়েই কিছুটা আলো ভেতরে ঢুকতে পারে।’
৩ ঘণ্টা আগে