
ঢাকা থেকে গতকাল সকালে ধারাভাষ্যকারদের সঙ্গে একই ফ্লাইটে চট্টগ্রামে এসেছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচক প্যানেল। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজেদের নতুন দায়িত্ব শুরু করেছেন তাঁরা। সিলেটেও একসঙ্গে তিন নির্বাচক খেলা দেখতে গিয়েছিলেন।
বিপিএলের পর ফাঁকা সময়ে নিজেদের নতুন শুরুটা নাহয় তিন নির্বাচক একসঙ্গে করলেন। কিন্তু ঢাকায় চলছে প্রিমিয়ার লিগ (ডিপিএল), আন্তর্জাতিক সিরিজের ম্যাচ টিভিতেও সম্প্রচার হয়, যেখানে একজন নির্বাচক থাকলেই চলে, সেখানে তিন নির্বাচককেই কেন একসঙ্গে চট্টগ্রামে যেতে হলো?তা ছাড়া নতুন খেলোয়াড় পেতে তাঁদের বেশি মনোযোগ থাকার কথা ঘরোয়া ক্রিকেটে ৷ জানা গেল, এক বছর পর হতে যাওয়া ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল গোছানোর কাজটা তাঁরা এ সিরিজ দিয়েই শুরু করতে চাইছেন। গতকাল আজকের পত্রিকাকে নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘আমরা প্রথম দুটি ওয়ানডে একসঙ্গে দেখব। এরপর ১৫ মার্চ দ্বিতীয় ওয়ানডের পর ঢাকায় ফিরব। ১৭ মার্চ কোনো একজন নির্বাচক শেষ ওয়ানডে দেখতে চট্টগ্রামে আসবে।’
গুঞ্জন আছে, শেষ ওয়ানডের দলে ফিরতে পারেন আলোচনায় থাকা মোহাম্মদ সাইফউদ্দিন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে