
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৪ মাস দূরে থাকলেও সাকিব আল হাসানকে দেখে কি সেটা বোঝার উপায় আছে! পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিসহ (আইএল টি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে সাকিব এখনো দুর্দান্ত। কখনো ব্যাটিংয়ে, কখনোবা বাঁহাতের ঘূর্ণিতে ব্যাটারদের পরাস্ত করছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
আইএল টি-টোয়েন্টিতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে সাকিবের এমআই এমিরেটস খেলেছে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচে এমআই এমিরেটস ২০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া দুবাই ক্যাপিটালস যে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করেছে, তাতে সাকিবের কিপ্টে বোলিংয়ের অবদান অনেক বেশি। ৪ ওভারে ১১ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। ছন্দে থাকা দুবাই ক্যাপিটালসের ব্যাটার শায়ান জাহাঙ্গীরকে (১৭) ফিরিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ১৫টা ডট বল দিয়েছেন। কোনো চার-ছক্কা হজম করেননি।
এমআই এমিরেটস-দুবাই ক্যাপিটালস ম্যাচের আগে আইএল টি-টোয়েন্টির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাকিবকে নিয়ে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সেখানে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কথা উল্লেখ করেছেন। সাকিব বলেন, ‘নেটে আমি অনেক সময় দিচ্ছি। শরীরের কার্যকারিতা বেশি কমে গেলে বেশি অনুশীলনের প্রয়োজন হয়।সাঙ্গাকারা তিন বছর আগে এটা বলেছিলেন আমাকে। সেটা আমি এখন বুঝতে পারছি।’
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটেও সাকিব অসংখ্য রেকর্ড গড়েছেন। মাঝে ব্রেক পড়লেও যখন তিনি ফেরেন, তখন ফেরেন চ্যাম্পিয়নের মতো। এবারের আইএল টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে তেমন কিছু করার সুযোগ না পেলেও তাঁর বোলিংটা হচ্ছে দুর্দান্ত। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫.৮৫ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ২১ ডিসেম্বর ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। আইএল টি-টোয়েন্টির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল সাকিব বলেন, ‘আমার ভেতর ক্ষুধাটা এখনও রয়েছে। তা না হলে ক্রিকেট চালিয়ে যেতাম না। এখনো খেলাটা অনেক ভালোবাসি। ব্যাটাররা ম্যাচ তৈরি করলেও ম্যাচ জেতানোর দায়িত্বটা বোলারদের নিতে হয়। বোলিং ভালো না হলে অনেক ভালো ব্যাটিং করেও লাভ নেই। বোলিংটাও তাই অনেক গুরুত্বপূর্ণ।’
দুবাই ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন এমআই এমিরেটসের রহস্যময়ী স্পিনার মোহাম্মদ গজনফার। ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে সেরা দুইয়ে থেকে আইএল টি-টোয়েন্টিতে থাকা নিশ্চিত করেছে এমআই এমিরেটস। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে ডেজার্ট ভাইপার্স। দুইয়ে থাকা এমআই এমিরেটসের পয়েন্ট ১৪। আজ রাতে আবুধাবি নাইট রাইডার্স-গালফ জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে পরশু মুখোমুখি হবে ডেজার্ট ভাইপার্স-এমআই এমিরেটস।

গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১০ মিনিট আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৪২ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে