টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে ভারত। লক্ষ্ণৌতে প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬২ রানে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ডটা দুই অঙ্কে নিয়ে গেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় রোহিত শর্মা। ভারতের অধিনায়ক এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক। এত দিন ৩২৯৯ রান নিয়ে সবার ওপরে ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরেই সতীর্থ বিরাট কোহলি (৩২৯৬)। চূড়ায় উঠতে আজ রোহিতের দরকার ছিল ৩৭ রান। দুই চার, এক ছক্কায় তিনি থেমেছেন ৪৪ রানে।
ম্যাচের আগে একাধিক রেকর্ড ডাকছিল রোহিতকে। তার একটি গড়েছেন গতকাল। আর ১৯ রান করতে ভারতের একটি ব্যক্তিগত রেকর্ডে মহেন্দ্র সিং ধোনি ও কোহলিকেও ছুঁয়ে ফেলতেন ‘দ্য হিটম্যান’। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করতেন ৩৪ বছর বয়সী ওপেনার।
শুধু তাই নয়; পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ ছিল রোহিতের। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের বিশ্ব রেকর্ডটি এখন বাবরের। মাইলফলকে পৌঁছাতে বাবর খেলেছেন ২৬ ইনিংস। রোহিতও ভারতের অধিনায়ক হিসেবে গত রাতে খেলেছেন ২৬ তম ইনিংস।
এই দুটি রেকর্ডে না পারলেও ভারত-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা নিজের করে নিয়েছেন রোহিত। লঙ্কানদের বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ১৪ ছক্কা নিয়ে কুশল পেরেরার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে