বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আর তা নিয়ে ভবিষ্যদ্বাণী হবে না—এমনটা হতে পারে না। ওয়ানডে বিশ্বকাপ হতে এখনো দেড় মাসের বেশি সময় বাকি থাকলেও ইতিমধ্যে জ্যোতিষবিজ্ঞানের চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে নিজেদের চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রারা।
এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। শেষ চারে জায়গা পাবে এমন চার দলের নাম জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার। তাঁর মতে, ভারতের সঙ্গে সেমিতে এশিয়ার বাইরের তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড খেলবে।
নিজের ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘নিঃসন্দেহে, ভারত। মনে করি আবার তারা বিশ্বকাপ জিততে পারে। এটি রূপকথার বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বড় তিন দল সুযোগ পেতে যাচ্ছে। এরপর বলতে চাই দক্ষিণ আফ্রিকার কথা। যদিও পাকিস্তানের খুব ভালো সুযোগ রয়েছে। তবে চতুর্থ দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই বেছে নেব।’
শেষ চারের নাম নিয়েই থামেননি ডি ভিলিয়ার্স। ফাইনালে কোন দুটি দল খেলবে, সেটিও জানিয়ে দিয়েছেন দ্রুততম সেঞ্চুরির মালিক। ফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে বলে জানিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ড-ভারত ফাইনাল খেলবে। যদি দল দুটি ফাইনালে উঠতে পারে তাহলে দুর্দান্ত হবে। তবে আমার খুব করে চাওয়া, আমার দক্ষিণ আফ্রিকার ছেলেরা সেখানে থাকুক।’ তাঁর এমনটা চাওয়া স্বাভাবিক। বেশ কয়েকবার সেমিতে খেলার পরও যে তাঁদের ফাইনালে ওঠা হয়নি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে