
দারুণ ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। গালফ জায়ান্টসের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখলেন বাংলাদেশি পেসার।
শেষ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এদিন মোস্তাফিজের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে একটি করে চার এবং ছক্কায় ১৩ রান দেন বাঁ হাতি পেসার। ১৪তম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে আসেন। এ ওভারে ঠিকই পুষিয়ে দেন মোস্তাফিজ। মাত্র ৬ রানে ফেরান ৩ ব্যাটারকে। অল্পের জন্য হ্যাটট্রিকের দেখা পাননি তিনি।
মোস্তাফিজের করা প্রথম বলেই ৪ মারেন জেমস ভিনস। দ্বিতীয় ডেলিভারিটি ওয়াইড হয়। এই পেসারের করা পরের বলে শায়ান জাহাঙ্গীরের হাতে ধরা পড়েন ৩৬ রান করা জায়ান্টসের অধিনায়ক ভিন্স। তৃতীয় বল থেকে ১ রান নেন কাইল মায়ার্স। চতুর্থ ও পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাই ও শন ডিকসনকে বোল্ড করেন মোস্তাফিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন ওমরজাই।
রানের খাতা খুলতে পারেননি ডিকসন। মোস্তাফিজের করা সে ওভারের শেষ বলে কোনো রান নিতে পারেননি মার্কা আদাইর। ১৮তম ওভারে বোলিংয়ে এসে ১১ রান দেন মোস্তাফিজ। শেষ ওভারে তাঁর খরচ ৪ রান। সব মিলিয়ে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। ১ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ১৫৬ রান করে জায়ান্টস।
প্রথম ৬ ম্যাচে ১১ উইকেট নেন মোস্তাফিজ। সপ্তম ম্যাচ শেষে বাংলাদেশি পেসারের নামের পাশে শোভা পাচ্ছে ১৪ উইকেট। উইকেটশিকারীদের তালিকার দুইয়ে উঠে এসেছেন তিনি। শীর্ষে আছেন মোস্তাফিজের সতীর্থ ওয়াকার সালামখিল। ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন দুবাইয়ের এই আফগান স্পিনার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে নুয়ান থুসারাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্কের জন্ম দিলেন এই পেসার। আইপিএল খেলার অনুমতি না পেয়ে এসএলসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন থুসারা।
১ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো দি পলসহ আরও অনেকেই। সে সময় ভারতের আরেক রাজ্য কেরালায় সফর করার কথা থাকলেও আর্জেন্টিনা তা করেনি বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান। এমনকি ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল বলে দাবি কেরালার
২ ঘণ্টা আগে
নিজেকে হারিয়ে খুঁজছেন ফিল ফোডেন। চেনা দাপট হারিয়ে টমাস টুখেলের আস্থাহীন হয়ে পড়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ তারকা। ইংল্যান্ডের প্রধান কোচও তাই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই মিডফিল্ডারকে নিয়ে অনিশ্চিয়তার গল্প শোনালেন।
২ ঘণ্টা আগে
ঢাকা যেন ইট পাথরের শহর। সবুজ গাছ পালা এই শহর থেকে হারিয়েছে অনেক আগেই। শিশুদের খেলাধুলা করার যা খোলা জায়গা ছিল, সে সবও দখল হয়ে গেছে। শিশুদের হাঁটাচলার জন্য খোলা পার্ক কিংবা খেলাধুলার জন্য মাঠ তেমন নেই বললেই চলে। অথচ এই ঢাকাতেই একটা সময় ছড়িয়ে ছিটিয়ে ছিল খেলার মাঠ। দখল হয়ে যাওয়া এই সব মাঠ পুনরুদ্ধারে
২ ঘণ্টা আগে