বাবা হয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল ঈদুল আজহার রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা। বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগামধ্যমে এই ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছেন।
গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতক শিশুকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সাইফউদ্দিন। ‘ভালোবাসা ও দোয়ার’ দুটি ইমোজি জুড়ে দিয়ে পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজকের পবিত্র ঈদের দিনে ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে। সবাই দোয়া করবেন।’
গত বছরের মার্চে কাজী ফাতেমা তুজ জারাকে বিয়ে করেন ফেনীর ছেলে সাইফউদ্দিন। চোট কাটিয়ে লম্বা সময় পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২৭ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তাদের প্রথম শিরোপা অর্জনের পথে ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাইফউদ্দিন। তারপর সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলে। নিজেদের মাঠে সর্বশষে জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া সাইফউদ্দিনকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রেখেছে বিসিবি। সামনে বেশ কিছু সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। নিজেকে প্রস্তুত রাখছেন এই অলরাউন্ডার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে