
লেগস্পিনের ঘূর্ণিজাদুতে ব্যাটারদের ঘায়েল করতে ওস্তাদ রশিদ খান। তিনি যখন বোলিংয়ে আসেন, তাঁর প্রত্যেকটা বলেই মনে হয় এই বুঝি উইকেট পড়ল। ‘ব্যাটারদের যম’ নামে পরিচিত আফগান লেগস্পিনার গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ এবার নতুন এক রেকর্ড গড়েছেন রশিদ। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট নিয়েছেন আফগান লেগস্পিনার। রেকর্ডটা তিনি করেছেন ঐতিহাসিক লর্ডসে। পরশু দ্য হান্ড্রেড শুরুর প্রথম দিনে ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। ওভাল ইনভিন্সিবলসের জার্সিতে রশিদ উইকেটগুলো নিয়েছেন লন্ডন স্পিরিটের বিপক্ষে। হানড্রেড ১০০ বলের খেলা হলেও এটি টি-টোয়েন্টির স্বীকৃতি পেয়েছে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮২ ম্যাচে তিনি নিয়েছেন ৬৫১ উইকেট। অন্যদিকে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন। তবে এখন তাঁর সেরা ফর্মে নেই বলে রশিদকে ছোঁয়া সাকিবের জন্য অনেক কঠিনই বলতে হবে।
রশিদের পরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুইয়ে ডোয়াইন ব্রাভো। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্রাভো নিয়েছেন ৬৩১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের এখন সেই সুযোগ নেই বললেই চলে। গত বছর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাঝপথে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। বেশির ভাগ সময়ই তিনি কোচের দায়িত্ব পালন করেন। মাঝে মধ্যে মাঝারি সারির কিছু লিগে খেলেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তিন, চার ও পাঁচে আছেন সুনীল নারাইন, ইমরান তাহির ও সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নারাইন, তাহির ও সাকিবের উইকেট ৫৮৯, ৫৪৭ ও ৪৯৮। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানা সাকিব এ বছর পিএসএল ও গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। যেখানে পিএসএলে নিয়েছেন ১ উইকেট আর ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মাঝে একটা সময় বোলিং নিষেধাজ্ঞায় না পড়লে তাঁর উইকেট সংখ্যা আরেকটু বাড়তে পারত। এ ছাড়াও ২০২৫ বিপিএল তিনি খেলতে পারেননি। দেশে এসে তাঁর খেলা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। এবারের বিপিএলেও তাই তাঁর খেলার সম্ভাবনা অনেক কম।
সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা পাঁচে রশিদ বাদে নারাইনই বেশি দাপট দেখিয়ে খেলছেন। আইপিএলসহ বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি লিগে খেলেন নারাইন। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি ঘূর্ণিজাদুতে একের পর এক উইকেট নেন ক্যারিবীয় এই স্পিনার। সেরা পাঁচে থাকা বোলারদের মধ্যে নারাইন ও রশিদের ক্যারিয়ার তুলনামূলক স্বল্প পরিসরের। রশিদ ও নারাইন খেলছেন ১০ ও ১৪ বছর। এদিকে সাকিব, ব্রাভো ও তাহির খেলছেন ২০০৬ সাল থেকে। এবারের সিপিএলে সাকিব ও তাহির খেলবেন অ্যান্টিগা বারবুডা ফ্যালকনস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। সেরা সময় আগে পেছনে ফেলে আসা সাকিব-তাহির কী করতে পারেন এবার, সেটাই দেখার বিষয়। ১৫ আগস্ট সেন্ট কিটস-অ্যান্টিগা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ সিপিএল।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারী
উইকেট
রশিদ খান ৬৫১
ডোয়াইন ব্রাভো ৬৩১
সুনীল নারাইন ৫৮৯
ইমরান তাহির ৫৪৭
সাকিব আল হাসান ৪৯৮

লুকা মদরিচ গত মাসে গালে চোট পাওয়ার পর ক্রোয়েশিয়ার ভক্ত-সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পরে গিয়েছিল। কারণ, এই চোটের পর করাতে হয়েছিল অস্ত্রোপচারও। তাতে তাঁর বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যায়। তবে সব শঙ্কা কাটিয়ে তিনি উড়াল দিচ্ছেন মার্কিন মুলুকে।
২ ঘণ্টা আগে
লিটন দাস কি অবসর নিচ্ছেন? অনেকে এই প্রশ্নটা শুনে অবাক হতেই পারেন। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ১২৬ ও ৬৯ রানের দুটি ইনিংস খেলেছেন। তাঁরও ব্যাট হাসছে নিয়মিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পডকাস্টে অবসর নিয়ে চলছে আলাপ-আলোচনা। তবে আর যা-ই হোক, রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই
২ ঘণ্টা আগে
শেষ ব্যাটার হিসেবে সিলেটে আজ মুশফিক যখন আউট হলেন, তখন ডিপ মিড উইকেটে ক্যাচ ধরে মোহাম্মদ আব্বাস এমনভাবে উদযাপন করলেন, যেন তাঁরা দমবন্ধ অবস্থা থেকে বেঁচে গেছেন। কারণ, চার নম্বরে নামা মুশফিককে যে কিছুতেই আউট করা যাচ্ছিল না। যখন তিনি আউট হয়েছেন, তখন ৪৩৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের আক্
৩ ঘণ্টা আগে
জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন করতালিতে মুখর। চারদিকে এক অদ্ভুত রোমাঞ্চ। ঠিক তখনই লং জাম্পের ট্র্যাকে নিজের দৌড় শুরু করলেন ২২ বছর বয়সী এক তরুণী। অদম্য গতিতে বাতাসে ভেসে গিয়ে যখন বালুর ওপর আছড়ে পড়লেন, ততক্ষণে দেশের অ্যাথলেটিকসের ২২ বছরের পুরোনো ইতিহাস স্রেফ অতীত হয়ে গেছে। ৬.২৫ মিটার দূরত্ব পেরিয়ে লং
৪ ঘণ্টা আগে