
দুই মাস পর এল আরও এক ঈদ। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছেন ঈদুল আজহা। এমন উৎসবের দিনে অনেকে পরিবার পরিজনদের নিয়ে সময় কাটাচ্ছেন। অনেকের বাসায় ঈদ উপলক্ষ্যে নানারকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটার-ফুটবলাররা আজ ঈদের আনন্দ উপভোগ করছেন নিজেদের মতো করে। তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজরা পরিবার পরিজন-বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তবে তাওহীদ হৃদয় সপরিবারে ঈদ উদযাপন করতে পারছেন না। কারণ, তাঁর বাবা পবিত্র হজ পালন করতে গিয়েছেন সৌদি আরবের মক্কা নগরীতে। সামাজিক মাধ্যমে আজ বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন হৃদয়। বাবার ছবি দিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২৪ বছর বয়সী এই ব্যাটার লিখেছেন, ‘মিস করছি তোমাকে আব্বা। মহান আল্লাহপাক যেন তোমার হজ কবুল করে নেয়। ছুম্মা আমিন। ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি।’
শুধু হৃদয়ের বাবাই নন, তাইজুলের পরিবারও হজ পালন করতে এখন মক্কায়। তাইজুল ফেসবুকে গত রাতে মক্কায় অবস্থানরত তাঁর মা-বাবার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ আর তাসকিন রমজানের ঈদের মতো কোরবানির ঈদও পরিবারের সঙ্গে উদযাপন করছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই পেসার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী-রাকিব হাসানরা আজ তাই ঈদুল আজহা উদযাপন করেছেন দলের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করছে। ভিডিওতে ফুটবলারদের সাদা পাঞ্জাবি পরতে দেখা গেছে। ঈদের দিনে সবাই আছেন হাসিমুখে। যার মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামজা, রাকিব , মেহেদী হাসান শ্রাবণ, সুমন রেজা, রহমত মিয়া, ঈসা ফয়সাল—এই ছয়জন একত্রিত হয়ে টিম হোটেলে ছবি তুলেছেন।
হৃদয় গত বছর কোরবানির ঈদের সময় দেশে থাকতে পারেননি। কারণ, তখন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। সুদূর প্রবাসেই তখন ঈদ উদযাপন করতে হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। তখন এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন হৃদয়।
আরব আমিরাত, পাকিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হেরে কোণঠাসা অবস্থায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল এখন হোয়াইটওয়াশের আশঙ্কায়। শুধু তা-ই নয়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরও। ক্যামেরন গ্রিন যেন সেটাই বোঝাতে চাইলেন।
৩ ঘণ্টা আগে