
ঈদের আমেজ শুরু হয়েছে কদিন আগে থেকেই। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। সামাজিক মাধ্যমে গতকাল থেকেই দেখা যাচ্ছে, ‘ঈদ মোবারক।’
বাংলাদেশে আজ উদ্যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরে অনেকে বেরিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’ মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তাঁর ছেলে। তাঁরা সবাই ঈদের সকালে নামাজ পড়ছেন।

মিরাজ, মুশফিক, তাসকিনদের ছবিতে যেমন অনেককে দেখা গেছে, শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’
বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪৪ মিনিট আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৩ ঘণ্টা আগে