
দুই মাস পর আবারও সবাই একে অপরকে ঈদ মোবারক বলছেন। ধর্মপ্রাণ মুসলমানরা এবার উদযাপন করছেন ঈদুল আজহা। এই ঈদ কোরবানির ঈদ নামেও পরিচিত। বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীরা পরিবার পরিজন-বন্ধুবান্ধবদের সঙ্গে উদযাপন করছেন ঈদুল আজহা।
বাংলাদেশ ক্রিকেট দলের এখন কোনো ব্যস্ততা না থাকায় তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমরা পরিবার ও এলাকাবাসীর সঙ্গে ঈদ উদযাপন করছেন। কিন্তু হামজা চৌধুরী-রাকিব হোসেনদের সেই সুযোগ তো নেই। কারণ, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের ফুটবলাররা ঈদ উদযাপন করেছেন দলের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করছে। ভিডিওতে ফুটবলারদের সাদা পাঞ্জাবি পরতে দেখা গেছে। ঈদের দিনে সবাই আছেন হাসিমুখে। যার মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামজা, রাকিব , মেহেদী হাসান শ্রাবণ, সুমন রেজা, রহমত মিয়া, ঈসা ফয়সাল—এই ছয়জন একত্রিত হয়ে টিম হোটেলে ছবি তুলেছেন।
ফুটবলারদের সঙ্গে বাফুফের কর্মকর্তাদেরও ভিডিওতে দেখা গেছে। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন। বাফুফে এই ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘ত্যাগ ও ঐক্যে মহিমান্বিত হয়ে বাংলাদেশি ফুটবলাররা ঈদুল আজহার নামাজ পড়েছেন। বিশ্বাস ও ভ্রাতৃত্বের অসাধারণ এক মুহূর্ত।’ মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ‘ঈদ মোবারক।’
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১০ জুন মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচের আগে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা ও সোহেল রানা একটি করে গোল করেছেন। হামজার গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল। ছন্দে থাকা বাংলাদেশের এই মিডফিল্ডার হয়ে গেলেন শাহ্ সিমেন্টের শুভেচ্ছাদূত। এবার তিনি সিঙ্গাপুর ম্যাচেও চমক দেখানোর অপেক্ষায়।

অনেক কৌতুহলের পর কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও সিংহভাগ সময় ডাগআউটে বসেই কেটেছে নেইমারের। প্রথম ২ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে
৩৯ মিনিট আগে
আর্লিং হালান্ডের জোড়া গোল না হলে হয়তো নরওয়ের এই রাতের গল্পই লেখা হতো না। কিন্তু হালান্ড গোল করার আগেই যিনি নরওয়েকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর নাম অরইয়ান নিল্যান্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানো থেকে শুরু করে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনার মধ্
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
রীতিমতো এক নাটকই মঞ্চস্থ হলো মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে। ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচে কী ছিল না! ফাউল, লাল কার্ড, পেনাল্টি। এমন নাটকীয় ম্যাচে শেষ হাসি হেসেছে টমাস টুখেলের দল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংলিশরা।
৩ ঘণ্টা আগে