বাঁ হাতের কনুইয়ের চোটে পড়ে বাংলাদেশে তো আসছেনই না, টি-টোয়েন্টি বিশ্বকাপ না–ও খেলতে পারেন স্টিভ স্মিথ। অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও খেলা হচ্ছে না চোটে পড়া স্মিথের। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। পরশু এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো যথেষ্ট সময় আছে। ধীরে ধীরে চোট কাটিয়ে উঠছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারলে ভালোই হতো। টেস্ট খেলাই আমার প্রধান লক্ষ্য। অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না–ও খেলতে পারি।’
২০১৯ অ্যাশেজে ৪ টেস্টে ৩ সেঞ্চুরিতে ১১০ দশমিক ৫৭ গড়ে ৭৭৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন স্মিথ। তিন সেঞ্চুরির একটিকে তিনি ডাবলে পরিণত করেছিলেন। এই অ্যাশেজেও গতবারের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার আশা স্মিথের।
আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। ১৭ নভেম্বর শেষ হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টটি। ২৭ নভেম্বর হোবার্টে হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান একমাত্র টেস্ট। ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু ঐতিহ্যবাহী অ্যাশেজ।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে