রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। সেমিতে খেলছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮। সেই ম্যাচেই এক রেকর্ড গড়ে বসলেন রিফাত বেগ।
রিফাত খেলছেন বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। ওপেনিংয়ে নেমে ব্যাটিং করেছেন ৬৫০ মিনিট। প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন ব্যাটিংয়ে করলেন অপরাজিত ৩২০ রান। তাতে বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়ে ফেললেন তিনি। ৪৮৩ বলের ইনিংসে মেরেছেন ২৯ চার ও ৪ ছক্কা। রিফাতের ট্রিপল সেঞ্চুরির কীর্তিতে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দল নিজেদের প্রথম ইনিংসে ৫৪৯ রানে অলআউট হয়েছে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন আরেক ওপেনার ফাহিম মুনতাসির।
ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮ ও বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। টস জিতে প্রথমে ব্যাটিং করে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৫৪৯ রান করে বিকেএসপি পায় ৪০৬ রানের বিশাল লিড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ১০০ রান। ফারনাদ হোসেন রাহিন ব্যাটিং করছেন ৬৫ রানে। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। আরেক ওপেনার পারভেজ ইসলাম ইমন অপরাজিত আছেন ৩০ রান করে। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩০৬ রান পেছনে ঢাকা মেট্রো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে