দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা বেড়েই চলেছে ভারতের। এবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে বিধ্বস্ত করেছে প্রোটিয়ারা। বিধ্বস্ত ভারত পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও।
বিশাল ব্যবধানে পরাজয়ের পর ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিত শর্মার দল হারিয়েছে ২ পয়েন্টও। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড ভারতকে এই শাস্তি দিয়েছেন।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বৃষ্টি বাগড়া দিলেও এই ম্যাচ শেষ হয়েছে গতকাল তৃতীয় দিনেই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত তাদের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করেন লোকেশ রাহুল। এরপর ডিন এলগারের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস, মার্কো ইয়ানসেনের অপরাজিত ৮৪, ডেভিড বেডিংহামের ৫৬ রান—তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করেছে। ১৬৩ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়েছে। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া কোহলি করেছেন ৮২ বলে ৭৬ রান। ম্যাচসেরা হয়েছেন এলগার। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৭টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে