ব্যাট হাতে ব্যর্থ ম্যাচে দুর্দান্ত বোলিং করে পুষিয়ে দেওয়া সাকিবকে চেনেন সবাই। খাপছাড়া বোলিংয়ের কারণে ৪ ওভারের কোটা শেষ করার সুযোগও যে মিলছিল না তাঁর। তবে টানা চার ম্যাচে উইকেট-শূন্য থাকার পর ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার্সের বিপক্ষে ৪ ওভারে ১০ রান খরচ করে ৩ উইকেট নিয়ে দলের জয়ে দুর্দান্ত অবদান রাখেন সাকিব। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও টেনে এনেছেন শরীফুল ইসলাম। ৪ ওভারের আটঁসাট বোলিংয়ে ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন এই পেসার।
বোলিংয়ে দুর্দান্ত সাকিব অবশ্য ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। ইফতিখার আহমেদের ফিফটিতে ভর করে বাংলা টাইগার্সের করা ১৫২ রানে সাকিবের অবদান মাত্র ২ রান। ব্যাটিং পজিশনে ৬ নম্বরে নেমে সন্দীপ লামিচানের বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব। তবে সাকিব-শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন শরীফুল। তাঁর করা প্রথম ২ ওভারে ২ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কিরা নাইটস। আউট করেন দুইয়ে নামা আফগান ব্যাটার মুনির আহমেদকে। অন্যদিকে চার ম্যাচে উইকেট-খরায় থাকা সাকিব প্রথম দুই ওভারে ৩ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। মাঝের ওভারে উইকেট না পেলেও ৪ রানের বেশি খরচ করেননি। শেষ ওভারে ২৯ রান করা অভিজ্ঞ ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়েই দলকে অনেকটা জয়ের বন্দরে পৌঁছে দেন দেশসেরা অলরাউন্ডার।
টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে আগামী পরশু লিগের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবেন সাকিব-শরীফুলরা।

নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
২৫ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
৩৫ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
২ ঘণ্টা আগে