দলকে জেতাতে অধিনায়কের ভূমিকা ভীষণ জরুরি। সেটা সামনে থেকে নেতৃত্ব দিয়ে হোক কিংবা নিজের পারফরম্যান্সের ঝলক দেখিয়ে। কিন্তু সঞ্জু স্যামসনের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। এই মৌসুমে দলটির অধিনায়ক স্যামসন ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন। তবু টানা দুই হারে পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেছে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিটি।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত রাতেই ৮২ রানের ইনিংস উপহার দিয়েছেন স্যামসন। ইনিংসটি খেলার পথে আইপিএল ইতিহাসের ১৯তম ব্যাটার হিসেবে ৩ হাজার রানও পূরণ করেছেন। দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ানকে (৪৩০) ছাড়িয়ে এবারের আসরে সবচেয়ে বেশি রান এখন তাঁর (৪৩৩)। এত কিছুর পরও হেরেছে তাঁর দল।
শুধু গতকালের ম্যাচ নয়। ২৬ বছর বয়সী স্যামসন এবারের আইপিএলের যে ম্যাচেই ফিফটি বা সেঞ্চুরি করছেন, সে ম্যাচেই সর্বনাশ হয়েছে মোস্তাফিজদের! ‘অধিনায়ক ভালো খেললে দল জেতে’—প্রচলিত এ বিশ্বাসকে যেন সম্পূর্ণ পাল্টে দিয়েছেন স্যামসন।
পরিসংখ্যান ঘাঁটলেই বোঝা যাবে সব। এ মৌসুমে স্যামসন যে তিনটি ম্যাচে নিজের সর্বোচ্চ রানের তিনটি ইনিংস খেলেছেন, সব কটিতেই হারতে হয়েছে রাজস্থানকে। গত মে মাসে আসর স্থগিত হওয়ার আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৯, গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭০ আর গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮২। দুর্ভাগ্যবশত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেননি মোস্তাফিজরা।
এই পরিসংখ্যান দেখার পর দুরন্ত ফর্মে থাকা স্যামসন নিশ্চয়ই ভাগ্য বদলাতে চাইবেন। আর সেটা করতে হবে দ্রুতই। লিগ পর্বের বাকি চার ম্যাচের অন্তত তিনটিতে জিততে না পারলে যে বিদায় নিতে হবে স্যামসন-মোস্তাফিজদের!

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২০ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৮ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে