
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিদেশি ক্রিকেটারদের আর্থিক মূল্য বাড়ছে। এ জন্য জাতীয় দলের সূচি ফেলে এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিয়ে থাকেন অনেক বিদেশি ক্রিকেটার। তাই বিদেশি ক্রিকেটারদের কাছে আইপিএল এখন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার ম্যাথু হেইডেন।
আইপিএল ক্রিকেট বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এর ধারেকাছেও নেই। প্রায় আড়াই মাসের নির্দিষ্ট উইন্ডো থাকায় অনেক বিদেশি ক্রিকেটার দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে আইপিএলকেই অগ্রাধিকার দেন। বিষয়টি নিয়ে এই টুর্নামেন্টের সমালোচনা করেছেন অনেকেই। তবে আর্থিকভাবে ভালো সুবিধা থাকায় ক্রিকেটাররা এই প্রবণতা থেকে বের হতে পারছেন না।
আইপিএলের এবারের মৌসুমে গুজরাট টাইটানসের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন হেইডেন। ‘অল ওভার বার দ্য ক্রিকেট’ পডকাস্টে তিনি বলেন, ‘বিভিন্ন দলের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, বিদেশি খেলোয়াড়রা—বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা—এই প্রতিযোগিতাকে এমনভাবে দেখে, যেন এটা (আইপিএল) আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বড়।’
এই দৃষ্টিভঙ্গির পেছনের কারণও ব্যাখ্যা করেন হেইডেন। তাঁর মতে, আইপিএলের ব্যাপক জনপ্রিয়তা ও তীব্র প্রতিযোগিতাই খেলোয়াড়দের এমন ধারণা তৈরি করেছে, ‘এখানে (আইপিএল) যে হাইপ তৈরি হয়, সেটা দেখলেই বোঝা যায় কেন বিদেশি ক্রিকেটাররা এমনটা মনে করে। আপনি ব্রডকাস্টিংয়ে থাকুন বা সাধারণ দর্শক—আইপিএল চলাকালীন সময়ে সব কিছুই যেন এর দখলে চলে যায়। প্রতি দিনই ক্রিকেট, কখনো কখনো দিনে দুটি ম্যাচ হয়।’
আইপিএলের শুরুর দিকে অন্যতম সফল বিদেশি ব্যাটার ছিলেন হেইডেন। ২০০৯ সালের মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। সেবার ১২ ম্যাচে ব্যাট হাতে ৫৭২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান হেইডেন।

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ঘুম হারাম করে ছেড়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমানরা। ২-১ ব্যবধানে সিরিজ জেতার পথে দুজনে মিলে তুলে নিয়েছেন ১৩ উইকেট। ৮ উইকেট নিয়ে রানা তো সিরিজ সেরাই নির্বাচিত হয়েছেন।
২০ মিনিট আগে
আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁদের দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভিন্ন ভিন্ন ঘটনায় এই শাস্তি পেয়েছে
২ ঘণ্টা আগে
জ্বালানি অপচয় রোধ করতে দর্শকশূন্য গ্যালারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ফাইনাল ঘিরে দর্শকদের সুখবর দিল পিসিবি। মাঠে বসে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।
৩ ঘণ্টা আগে
প্রীতি ম্যাচ চলাকালো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মাইকেল এনেরামো। আর বাঁচানো যায়নি নাইজেরিয়ান সাবেক ফরোয়ার্ডকে। মাঠেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গতকাল কাদুনার উংওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে