
জ্বালানি অপচয় রোধ করতে দর্শকশূন্য গ্যালারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ফাইনাল ঘিরে দর্শকদের সুখবর দিল পিসিবি। মাঠে বসে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় নাকভি লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমীরা, আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি নিজেও দর্শকদের অনুমতি দেওয়ার পক্ষে ছিলেন, তবে তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে পাকিস্তানজুড়ে মিতব্যয়ী নীতি কার্যকর রয়েছে এবং জ্বালানি খরচ কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে তিনি পিএসএল ১১-এর ফাইনালে দর্শক উপস্থিতির অনুমোদন দিয়েছেন।’
লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে পিএসএলের এবারের মৌসুমের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করেছিল পিসিবি। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরে সিদ্ধান্ত বদলানো হয়। দর্শকহীনভাবে শুধুমাত্র করাচি ও লাহোরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি।
পিএসএলের এবারের মৌসুমে রান বন্যায় ভেসেছে বেশির ভাগ ম্যাচ। ২০০ রান তাড়া করেও জয়ের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। গতকাল হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে প্ল অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাবর আজমের দল। দুইয়ে থাকা মুলতান সুলতানসও এরই মধ্যে প্লে অফে উঠেছে। বাকি একটা জায়গার জন্য লড়াই করছে লাহোর কালান্দার্স, হায়দরাবাদ এবং করাচি কিংস।
৯ ম্যাচ শেষে পিন্ডিজের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। লিগ পর্বের বাকি অংশ এবং প্লে অফ শেষে আগামী ৩ মে পিএসএলের ফাইনাল মাঠে গড়াবে। ম্যাচটির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জসপ্রীত বুমরা। অবশেষে আড়াই বছরেরও বেশি সময় পর বুমরার রাজত্বের অবসান হয়েছে। সিংহাসন খুইয়েছেন ভারতের তারকা পেসার।
৫ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছিই রয়েছে ভারত। এরই মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অর্ধেকেরও বেশি উইকেট হারিয়েছে। লঙ্কানদের লিডটাও খুব একটা হয়নি। তবে এত কাছে এসেও ভারতের আক্ষেপে পুড়তে হতে পারে দুটি কারণে।
১ ঘণ্টা আগে
কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২ ঘণ্টা আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
২ ঘণ্টা আগে