
দুই দেশের সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় চার দিন আগে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। কয়েক দিন আগে যাওয়ায় একটু ভালো প্রস্তুতিরও সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুশীলন শেষে সুযোগ-সুবিধা আর সন্তোষজনক প্রস্তুতির কথা জানিয়েছেন শরীফুল ইসলামও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই পেসার বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্ক লোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি।’
পাকিস্তানের দেওয়া সুযোগ-সুবিধা প্রসঙ্গে বেরিয়ে এল প্রশংসা, ‘আলহামদুলিল্লাহ, পিসিবি আমাদের জন্য ভালো প্রস্তুতির ব্যবস্থা করেছে। আমরা এখানকার আবহাওয়া খুব উপভোগ করছি। কিছুটা গরম আছে, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও গরম ছিল।’
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারে জয়ের সৌভাগ্য হলেও গত ২৩ বছরে কখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশ দলের। দল দুটি এ পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।
নিজেদের চেনা কন্ডিশনে এমনিতেই কিছুটা এগিয়ে পাকিস্তান। বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামালদের সঙ্গে তাদের রয়েছে সেটা ব্যাটিং লাইনআপ। বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ব্যাটাররা আছেন দলে।
শরীফুলে বললেন টেস্ট সিরিজে লড়াইটা হবে পাকিস্তানের ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিং আক্রমণ, ‘তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায় বের করতে হবে)।’
দারুণ ছন্দে থাকা অবস্থায় চোটে পড়ার পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামে হয়নি শরীফুলের। তারপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। ৬ ম্যাচে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। এবার লাল বলে নিজেকে নিংড়ে দেওয়ার লক্ষ্যের কথা আগেই জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।

৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৪১ মিনিট আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
১ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
৩ ঘণ্টা আগে