চোট পাওয়ার আগে সর্বশেষ এক বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ইবাদত হোসেন। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন এই পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিশ্চিতভাবেই বিশ্বকাপের স্কোয়াডে থাকতেন তিনি।
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে পারতেন ইবাদত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ায় তাঁর সেই স্বপ্ন শেষ হয়। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। তাঁর এমন আশা ভঙ্গ হওয়ায় মন খারাপ হয়েছে সাকিব আল হাসানেরও। দেশ ছাড়ার আগে টি স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিশ্বকাপে ইবাদতকে মিস করার কথা জানিয়েছেন সাকিব।
সাক্ষাৎকারে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের এই দল নিয়ে কোন জায়গায় স্বস্তি এবং অস্বস্তি আছে তাঁর। এর উত্তরে সাকিব বলেছেন,‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং।’
ইবাদতকে মিস করার ব্যাখ্যাও দিয়েছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এবারের বিশ্বকাপটা যেখানে হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে যে জিনিসটা দরকার ছিল, সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে ইবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয়, দলে আর কোনো দুর্বলতা নেই।’
বিশ্বকাপের স্কোয়াডে পাওয়া ১৫ জনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত, এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে। এটা তাদের জন্য বড় একটা সুযোগ।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে