আইপিএল খেলতে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সাকিব আল হাসান আর লিটন দাসের এখনো যাওয়া হয়নি ভারতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দেশে থাকা সাকিব আর আইপিএলেই যাচ্ছেন না বলেই জানা গেছে। বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটনের অবশ্য কিছুদিনের জন্য খেলতে যাওয়ার কথা সেখানে।
এরই মধ্যে শুরু হওয়া আইপিএলের শুরুর ২-৩টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে পাচ্ছে না, সেটি আগেই জানা গেছিল। টুর্নামেন্টের শেষ দিকেও তাঁকে পাবে না কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে মে মাসের প্রথম সপ্তাহে। সিরিজ চলবে ৯ থেকে ১৪ মে পর্যন্ত। আইপিএলে মে মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে প্রায় প্রতিটি দলের কাছে সমীকরণ থাকে শেষের সমীকরণ মেলানোর। তখনো যদি সাকিবকে না পাওয়া যায়, কলকাতা তাই সাকিব ও লিটনের বিকল্প খুঁজছে।
সাকিবের কাছে কলকাতা জানিয়েছে, যদি না-ই খেলতে পারেন, বিকল্প বিদেশি ক্রিকেটার তারা চূড়ান্ত করবে কি না। সাকিব সে অনুরোধে সাড়াও দিয়েছেন বলেই জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র। যদিও গত দুই দিনে বিষয়টি নিয়ে সাকিবের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কলকাতার একই প্রস্তাব দিয়েছিল লিটনের কাছেও। বাংলাদেশ উইকেটকিপার ব্যাটার অবশ্য যতটুকু পারা যায় আইপিএলে খেলতে চান।
সাকিব আইপিএলে না খেললে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর খেলবেন মোহামেডানের হয়ে, এমনটিই জানিয়েছেন মোহামেডান পরিচালক এজিএম সাব্বির। তিনি আজ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা যেটা জানি, সাকিব আইপিএলে না গেলে টেস্টের পর থেকে সে মোহামেডানের হয়ে খেলবে। আমরা যদি সুপার লিগে উঠি, তাহলে পুরোটাই খেলবে।’
মোহামেডানের হয়েও যদি খেলা না লাগে সে ক্ষেত্রে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সব মিলিয়ে সাকিব-লিটনকে নিয়ে এবার ভালোই বিপাকে পড়েছে কলকাতা। আন্তর্জাতিক ব্যস্ততায় যদি বাংলাদেশের ক্রিকেটার নাই পাওয়া যায়, সামনের মৌসুমে সাকিবদের দল পাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে