Ajker Patrika

বিশ্বকাপে পরিবারের সঙ্গে থাকতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৩২
বিশ্বকাপে পরিবারের সঙ্গে থাকতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা
ভারতীয় ক্রিকেট দল

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ক্রিকেটারদের শতভাগ মনোযোগ নিশ্চিত করতে টুর্নামেন্ট চলাকালীন স্ত্রী বা পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি দেয়নি বোর্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা রক্ষায় কোনো প্রকার ছাড় দিতে নারাজ বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটারদের পরিবার বা বাগদত্তারা দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিসিসিআই সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, অফিশিয়াল ট্যুর চলাকালীন পরিবারের সদস্যদের দলের সঙ্গে থাকার সুযোগ নেই। কোনো ক্রিকেটার চাইলে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আলাদাভাবে পরিবারের থাকার ব্যবস্থা করতে পারেন, তবে সেটি দলের নির্ধারিত আবহের বাইরে হতে হবে।

তবে বিসিসিআই–এর এই ধরনের সিদ্ধান্ত এবারই প্রথম নয়, এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিপর্যয়ের পরই খেলোয়াড়দের আচরণবিধি নিয়ে কঠোর হয় বিসিসিআই। মাঝে করোনা মহামারির সময় দীর্ঘ কোয়ারেন্টাইন ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এই নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছিল। তবে গত বছর অস্ট্রেলিয়া সফরের পর থেকে বিসিসিআই আবারও তাদের পুরোনো কঠোর অবস্থানে ফিরে গেছে।

এ ছাড়া খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ধকল কমাতে পুরো টুর্নামেন্টে চার্টার্ড ফ্লাইটের (ব্যক্তিগত বিমান) ব্যবস্থা করেছে বোর্ড। এমনকি ক্রিকেটারদের ডায়েট ঠিক রাখতে ব্যক্তিগত রাঁধুনি বা শেফ সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে শৃঙ্খলার অংশ হিসেবে এই রাঁধুনিরাও দলের সঙ্গে মূল হোটেলে থাকতে পারছেন না; তারা হোটেলের বাইরে অবস্থান করে খাবার তৈরি করে খেলোয়াড়দের কাছে পৌঁছে দিচ্ছেন।

বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হবে সূর্য কুমার যাদবের দল। এই ম্যাচ শেষ করেই বর্তমান চ্যাম্পিয়নরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ লড়াইয়ের উদ্দেশ্যে কলম্বোর পথে রওনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন কীভাবে

সভায় অংশ নিচ্ছেন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা বিপ্লব, গ্রেপ্তার করছে না পুলিশ

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র, তৈরি পোশাকে শূন্য শুল্কের প্রতিশ্রুতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত