
কদিন ধরেই মাহমুদউল্লাহর বিদায় নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় সে রকম ইঙ্গিত মিলেছিল। কাল সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। এতে সমাপ্তি ঘটছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের। ভারতের বিপক্ষে চলতি সিরিজই তাঁর বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি সিরিজ।
তবে ৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ ওয়ানডে চালিয়ে যাবেন আরও কিছুদিন। গুঞ্জন আছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে তিনি ৫০ ওভারের ক্রিকেট ছাড়বেন। বিদায় জানাতে কেন এই সিরিজকেই বেছে নিলেন মাহমুদউল্লাহ, সেটির ব্যাখ্যায় জানিয়েছেন, দেশ থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা অনেক দেরি হয়ে যাবে বলে এই সিরিজকে বেছে নিয়েছেন। মাহমুদউল্লাহ বললেন, ‘ভারত সিরিজের অনুশীলন শুরুর সময়ই এসব (অবসর) নিয়ে আলোচনা শুরু করেছিলাম। পরিবার শুরুতে বোঝেনি, তারা ভেবেছিল, এটা সঠিক সময় নয়। নানাভাবে পরিবারকে বুঝিয়েছি, এরপর তারা বুঝেছে। বোর্ড সভাপতি ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি।’ সংবাদ সম্মেলনে স্পষ্ট বোঝা যাচ্ছিল, কণ্ঠ ভারী হয়ে আসছে তাঁর, হয়ে পড়ছিলেন আবেগতাড়িত। আবেগ সামলে বাস্তবতা সামনে এনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার ওয়ানডেতে মনোযোগ দেওয়ার সময় এসেছে। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০২৬) কথা চিন্তা করলে দলের জন্যও এটা সঠিক সিদ্ধান্ত।’
ক্যারিয়ারজুড়ে দলের বিপর্যয়ে হাল ধরা কিংবা অল্প বলে বেশি রান তুলে ম্যাচ শেষ করে আসার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ফিনিশারের খ্যাতি অনেক আগেই পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিনিশারদের ব্যাটে চড়ে সাফল্য যেমন আসে, ব্যর্থ হওয়ার গ্লানিও কম নয়। নিজের ভূমিকাকে তাই খুব কঠিন কাজ হিসেবে উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ। কাল দিল্লিতে অবসর ঘোষণার সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার বলেন, ‘২০১৬ সালের আগে এই সংস্করণে আমার গড় ও স্ট্রাইকরেট আহামরি ভালো ছিল না। ২০১৬ সালের বিশ্বকাপ ছিল ভারতে। ভারতে আসার আগে খুলনায় একটি অনুশীলন ক্যাম্প করি। সেই ক্যাম্প থেকে আমি ব্যাটিংয়ের ধরন পাল্টানোর চেষ্টা করি। ৬ বা ৭ নম্বরে নামতাম, সেই জায়গায় ব্যাট করতে আমাকে ধরন ও স্টাইল বদলাতে হয়েছে। তখন থেকে ফিনিশারের ভূমিকা পালন করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘তবে এই জায়গাটা (ফিনিশার) খুব কঠিন। কখনো কখনো ব্যর্থ হবেন। মানুষ সেগুলোই বেশি মনে রাখবে, যা ফিনিশ করতে পারেননি। এটাই ক্রিকেটের অংশ।’ মাহমুদউল্লাহর চোখে বাংলাদেশ দলে জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন হতে পারেন আগামীর ‘ফিনিশার’।
বিদায়বেলায় আলোচনা-সমালোচনা, সাফল্য-ব্যর্থতা—কোনো কিছুতেই আক্ষেপ নেই মাহমুদউল্লাহর, ‘আমার কোনো আক্ষেপ নেই। একফোঁটাও আক্ষেপ নেই। বাংলাদেশের হয়ে খেলার সময় কোনো পর্যায়ে কখনোই আমার আক্ষেপ ছিল না। আমি সব সময় টিম ম্যান হতে চেয়েছি, যে পজিশনেই খেলি না কেন।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫