
শীতের সকালে সূর্যটা ভালোভাবে উঁকি দেওয়ার আগেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অভিমুখে দর্শকের ঢল। খেলা শুরু হতে না হতেই গ্যালারিতে বসে তাদের টানা গর্জন—বাংলাদেশ, বাংলাদেশ। সেই দর্শকদের সামনে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটাও হলো দারুণ। আফগানিস্তানের স্কোর বোর্ডে ১২ রান উঠতেই ভাঙে ওপেনিং জুটি। শুরুর সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ পর্যন্ত আফগানিস্তানকে ২১৫ রানে থামিয়ে দিয়েছে তামিম ইকবালের দল।
তৃতীয় ওভারের তৃতীয় বলেই বিধ্বংসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজুর রহমান। শুরুতে উইকেট হারিয়েও কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। এ সময় ফিজ ও তাসকিন আহমেদ আরও জেঁকে বসেন আফগানদের ওপর। অবশ্য সেই চাপ অনেকটাই কেটে যায় দ্বিতীয় উইকেট জুটিতে। ইবরাহিম জাদরানকে নিয়ে রহমত শাহ খেলেছিলেন দুর্দান্ত। অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন জাদরান। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তাসকিনের বলে জাদরান ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন। অনেকটা দৌড়ে এসে সেটি প্রায় লুফে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত সেটি আর হাতে রাখতে পারেননি তিনি। জীবন পেয়ে বাংলাদেশের ওপর চড়ে বসতে চেয়েছিলেন দুই আফগান ব্যাটার। অষ্টম ওভারে তাসকিনের বলে টানা চার-ছক্কায় তোলেন ১৫ রান। ১৪তম ওভারে শরীফুল ইসলাম ভাঙেন সেই প্রতিরোধ। ওই ওভারের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন শরীফুল। কাভার অঞ্চল দিয়ে সেটি বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন জাদরান। তবে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ তুলে দেন স্লিপে। এই ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বী কয়েক প্রচেষ্টায় ধরেন সেই ক্যাচটি। ১৯ রানে জাদরানের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তবে রহমত শাহর সঙ্গে তাঁর জুটিটা দীর্ঘ হয়নি। ১১ রানেই ভাঙে এই জুটি।
উইকেট ফেরানোয় কিছুটা পিছিয়ে থাকলে আফগানদের রানের চাকা ভালোই আটকে দেন সাকিব-তাসকিনরা। ২৫ ওভার শেষে আফগানদের স্কোরবোর্ডে রান ওঠে মাত্র ৮৬। এরপর অবশ্য রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন।
অধিনায়ক হাশমতউল্লাহ ও জাদরান। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ মিতব্যয়ী বোলিং করলেও ফেরাতে পারছিলেন না দুই বাঁহাতিকে। হঠাৎ বোলিংয়ে পরিবর্তন এনে যেন জাদু দেখালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ২৮তম ওভারে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন তামিম। সেই ওভারের পঞ্চম বলে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে রিয়াদ ফেরান উইকেটে আঠার মতো সেঁটে থাকা হাশমতউল্লাহকে।
এক প্রান্তে নিয়মিত সঙ্গী বদল হলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন জাদরান। পঞ্চম উইকেটে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে সঙ্গী পেয়ে যেন আরও বেশি ভরসা পান এই বাঁহাতি ব্যাটার। ৬৩ বলে ৬৩ রানের এই জুটিই তো আফগানদের স্কোরবোর্ডকে পৌঁছে দেয় ২০০ রানের ওপরে।
তবে আফগানিস্তানের সেই রানটা আরও বড় হতে পারত। যদি না আগের ওভারগুলোতে মলিন সাকিব নবম ওভারে এসে গুলাবদিন নাইব আর রশিদ খানকে থামিয়ে দিতেন। শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ২১৫ রান করে আফগানিস্তান।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে