Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে বাংলায় কী বললেন আমিরাতের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশকে হারিয়ে বাংলায় কী বললেন আমিরাতের ক্রিকেটার
ম্যাচ শেষে বাংলায় কথা বলেছেন আমিরাতের আসিফ খান। ছবি: সংগৃহীত

শারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একের পর এক চমক দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারানোর চমক তো রয়েছেই। ম্যাচ শেষে বাংলায় কথা বললেন আমিরাতের এক ক্রিকেটার।

বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখে ২ উইকেটে জিতে ইতিহাস গড়েছে আরব আমিরাত। নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে আমিরাতের জয়ের কীর্তি এটাই। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করেছেন আসিফ খান। সাংবাদিকদের আমিরাতের এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ তো দারুণ দল। বাংলাদেশকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’ আমি তোমাকে ভালোবাসি কথাটা বাংলায় বলেছেন আসিফ খান।

আরব আমিরাত ২ বছর আগে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই সংস্করণে আফগানদের তিনবার হারিয়েছে আমিরাত। বাংলাদেশকে হারানোর পর নিজেদের সামর্থ্যের কথা গত রাতে আবারও জানান দিল আমিরাত। সাংবাদিকদের আসিফ বলেন,‘প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও আফগানিস্তান, নিউজিল্যান্ড—দুটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতেছি। আমাদের দলটা টি-টোয়েন্টিতে অনেক ভালো।’ 

২০৬ রানের লক্ষ্যে নেমে ৬৩ বলে ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন আমিরাতের দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও মুহাম্মদ জোহেব। এটাই মূলত আমিরাতের জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। যেখানে আমিরাত অধিনায়ক ওয়াসিম ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ জয়ের কৃতিত্ব দলপতি ওয়াসিমসহ পুরো দলকেই দিয়েছেন আসিফ। ম্যাচ শেষে আসিফ বলেন, ‘ওয়াসিম ভাই যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন, সেটাই প্রয়োজন। ২১০-২১৫ রান কীভাবে তাড়া করে জিততে হবে, বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে ধারণা ছিল। ৬ ওভারে ৬০ রান করার লক্ষ্য ছিল। ওয়াসিম ভাই তাই করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’

ঝড় তুলতে আসিফ কতটা সিদ্ধহস্ত, সেটা শনিবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২১ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেখিয়েছেন। সেই ম্যাচে তিনি উইকেটে আরেকটু টিকলে আমিরাত জিততেও পারত। ২৭ রানে হারের পর গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে চমক দেখিয়েছে আমিরাত। ইতিহাস গড়া ম্যাচে ১২ বলে ১৯ রান করেন আসিফ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত