গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পনসর নেই বাংলাদেশ দলের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ এবং ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ছিল না স্পনসর। একটু দেরি হলেও অবশেষে জাতীয় দলের জন্য নতুন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পনসর হয়ে আসছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। পৃষ্ঠপোষকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু।
বিসিবি সূত্র জানিয়েছে, সাড়ে ৩ বছরের চুক্তি রবির সঙ্গে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত এ চুক্তি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যাবে তাদের। রবি অবশ্য এবারই নয়, এর আগেও জাতীয় দলের স্পনসর ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। তারা আবার যুক্তও হলো বিসিবির সঙ্গে।
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।
রবির সঙ্গে বিসিবির স্পনসরশিপ-ইনিংস বেশ পুরোনো। ২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে দুই পক্ষ ২০১৭ সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল। জানা গিয়েছিল, নতুন দুই বছরের চুক্তির বিনিময়মূল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অফিশিয়াল স্পনসর ছিল রবি। তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই ৷

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে