Ajker Patrika

টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২১: ৪৮
টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি
আজ ঢাকার শেরাটন হোটেলে হয়েছে ডি থ্রি টুর্নামেন্টের নিলাম। ছবি: বিসিবি

ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামটা একটু অদ্ভুতুড়েই। সাধারণত নিলামে টাকা নিয়ে কেনা হয় ক্রিকেটারদের। কিন্তু এবার টাকার পরিবর্তে এল পয়েন্ট সিস্টেম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই টুর্নামেন্টের নিলামে কাড়াকাড়ি পড়ে গিয়েছে শরীফুল ইসলাম-তাসকিন আহমেদদের নিয়ে।

কয়েকটা দলের কাড়াকাড়িতে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুলকে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন। এই দলেরই আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। মিরাজ-তাসকিনদের ওয়ালটনে আছেন লিটন দাস-মুমিনুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

নিলামে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তি পয়েন্ট রাখা হয়েছে ৪০ লাখ। ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ। সব মিলিয়ে আছেন ২৮১ ক্রিকেটার। যেহেতু এর মধ্যে ৬ ক্রিকেটার আইকন হিসেবে দল পেয়েছেন, ২৭৫ ক্রিকেটার নিয়ে নিলাম হয়েছে। সর্বোচ্চ ১১২ ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটাগরিতে। ‘সি’ ক্যাটাগরিতে ৭০, ‘ডি’ ক্যাটাগরিতে ৫০, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ এবং ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২২ ক্রিকেটার।

রাজধানীর শেরাটন হোটেলে আজ অনুষ্ঠিত ডি-থ্রি ট্রফিতে নিলামটা হয়েছে নিলামের আদলেই। একেক জন ক্রিকেটারকে ডাকা হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে খেলোয়াড়দের বেস পয়েন্ট। ফ্র্যাঞ্চাইজিগুলোও দর হাঁকে ক্রিকেটারদের জন্য। তবে লাখ বা কোটির সংখ্যাগুলো টাকা নয়। এগুলো একেকটা পয়েন্ট।

আজ তিন ক্রিকেটারকে ২ কোটি বা তার বেশি পয়েন্টে নেওয়া হয়েছে। শরীফুল-তাসকিনের সঙ্গে এই তালিকায় আছেন তানজিদ হাসান তামিম। তাঁকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ। এই দলের আইকন ক্রিকেটার তাওহীদ হৃদয়।

বিসিবির এই নতুন ঘরোয়া ক্রিকেটের নাম ‘ডোমেস্টিক (ডি) থ্রি ট্রফি’। তিন বছরের মেয়াদে ডি থ্রি ট্রফিতে অংশ নেওয়া ছয় দলের স্বত্বাধিকারী হয়েছে একমি ল্যাবেরটরিজ, সিটিজেনস ব্যাংক, ফরচুন গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট, এইস ব্লু স্টার ও ওয়ালটন হাইস্টেক ইন্ডাস্ট্রিজ।

মিরাজকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ওয়ালটন। মুশফিকুর রহিম হলেন সেভেন রিংস সিমেন্টের আইকন ক্রিকেটার। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে একমি। সিটিজেনস ব্যাংকের নাঈম শেখ, ফরচুনের তাওহীদ হৃদয় ও ব্লু স্টারের আইকন হলেন নুরুল হাসান সোহান।

সিটিজেনস ব্যাংকে নাঈম শেখের দলে আছেন আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমন, অনিক দেববর্মার মতো তরুণরা। ফরচুন গ্রুপে হৃদয়-তানজিদদের সঙ্গে আছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেনরা। সেভেন রিংস সিমেন্টে মুশফিকের সঙ্গে আছেন তাইজুল ইসলাম-মোস্তাফিজুর রহমানের মতো তারকারা।

নিলামের পর ছয় দল

ফরচুন: তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম, আকবর আলী, মোহাম্মদ আবদুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান, ইসলামুল আহসান

ওয়ালটন: মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, সামিউন বাসীর, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান, রবিউল ইসলাম, রাকিব হাওলাদার

ব্লুস্টার: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম, আবু হাশিম, আবু হায়দার, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান

সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইফরান হোসেন, শেখ পারভেজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান, আনিসুল ইসলাম, এনামুল হক, দেবাশিস সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক, আবদুল্লাহ আল মুমিন

একমি: মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন, আল আমিন, অনিক সরকার

সিটিজেনস ব্যাংক: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরীফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান, আমিনুল ইসলাম, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আবদুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেববর্মা, হুমায়ুন আহমেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত