
নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে কাজ করবেন জেসি। আজকের পত্রিকাকে এটা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি। হাইব্রিড মডেলে এবার ভারত-শ্রীলঙ্কা মিলে হবে ওয়ানডে বিশ্বকাপ। কারণ, ভারতে যাবে না বলে পাকিস্তান নারী ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই আট দল মিলে হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ।
জেসি এর আগে গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। ঘরের মাঠে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা। একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। এই টুর্নামেন্ট হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। মালয়েশিয়াতে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন তিনি। জেসিকে এবার দেখা যাবে ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপেও।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে