ঢাকা: ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। শোনা যাচ্ছে, আরব আমিরাতের সঙ্গে সহ আয়োজক হিসেবে থাকতে পারে ওমানও।
করোনা বাধায় পিছিয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএল। যেখানে পিএসএলের ম্যাচ বাকি ২০টি ও আইপিএলের বাকি ৩১টি ম্যাচ। ৯ জুন আবুধাবিতে পুনরায় শুরু হওয়া পিএসএল শেষ হবে ২৪ জুন। আর সেপ্টেম্বর-অক্টোবরে নতুন করে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের ৩১ ম্যাচ। আইপিএল শেষের পর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরব আমিরাতে ক্রিকেট স্টেডিয়াম তিনটি: দুবাই, আবুধাবি, শারজাহ। এই তিন মাঠের ওপর যেন বেশি চাপ না পড়ে সে জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হতে পারে ওমান। যেখানে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কয়েকজন কর্মকর্তার সঙ্গে ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি কথা বলেছেন। সেটা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচও ওমানের রাজধানী মাসকটের ওমান ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে হতে পারে।
টি-টোয়েন্টি বাছাই পর্বে খেলবে আটটি দল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ওমান, বাংলাদেশ, নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। বাছাই পর্ব হবে ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর। এখান থেকে ৪টি দল খেলবে সুপার টুয়েলভে যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান-র্যাঙ্কিংয়ের এই শীর্ষ আট দল এরই মধ্যে উঠে গেছে। সুপার টুয়েলভ শুরু হচ্ছে ২৪ অক্টোবর।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে