তামিম ইকবালের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্ব পেয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন লিটন দাস। তবে চট্টগ্রাম টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই টেস্টকে সামনে রেখে মাঠে ‘লিওনেল মেসি’কে নিয়ে অনুশীলন করেছেন লিটনরা। অবাক হচ্ছেন তো! বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন মাঠে মেসি! এই মেসি আর কেউ নন, সাকিব আল হাসান। আর্জেন্টাইন সমর্থক বাংলাদেশি অলরাউন্ডার আজ অনুশীলনে নেমেছিলেন মেসির '১০ নম্বর’ জার্সি গায়ে।
অন্যরা বাংলাদেশের অনুশীলন জার্সি পরলেও সাকিব ছিলেন ব্যতিক্রম। মেসিদের বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ যে এখনো কাটেনি তাঁর। বল পায়ে মাঠে বেশ দৌড়াদৌড়ি করতে দেখা যায় সাকিবকে। তাঁর অনুশীলনের এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন লিটন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের অনুশীলন ক্যাম্পে মেসি’।
ছবিতে দেখা যায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে বল নিয়ে দৌড়াচ্ছেন সাকিব। তাঁকে থামাতে পেছনে নুরুল হাসান সোহান। আরেকটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন লিটন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে।
গত পরশু কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তৃতীয় শিরোপা জিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে দেশটির রাজধানী বুয়েনেস এইরেসে। মেসিরাও আজ শিরোপা নিয়ে বীরের বেশে পৌঁছেছেন দেশে।
এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরপরই উদ্যাপনে মাততে দেখা যায় সাকিবকে। সে সময় সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে ছিলেন তিনি। মেসিদের শিরোপা জয়ের পরপরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। তাঁকে গাড়ির ভেতর আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সি গায়ে দেখে ভক্ত-সমর্থকেরা ‘মেসি, মেসি’ নামে হর্ষধ্বনিতে ফেটে পড়েন। আর মুখে ঢেকে সরে পড়েন সাকিব।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩২ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে