
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ সামনে রেখে দলটি সবার আগে ঘোষণা করেছিল স্কোয়াড। এবার ক্রিকেটাররা কোন ডিজাইনের জার্সি পরে বিশ্বকাপে খেলতে নামবেন তা উন্মোচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ডিজাইন করা জার্সিতে থাকছে আদিবাসীদের ছোঁয়া। এবারই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আদিবাসীদের নকশাযুক্ত জার্সিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া। জার্সিটির ডিজাইন করেছেন আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগান। তাঁদের শিল্পকর্মটিতে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা।
জার্সির কলার ও হাতাতে কালো রং ব্যবহৃত হয়েছে। সামনের অংশের ওপরে ডান পাশে বিশ্বকাপ ও বাঁ-পাশে অস্ট্রেলিয়ার লোগোকে জায়গা দেওয়া হয়েছে। এই দুই লোগোর নিচে ও আদিবাসী নকশার মাঝে লেখা হয়েছে অস্ট্রেলিয়ার নাম। আর হলুদ রংকে ব্যাকগ্রাউন্ডে রেখে আদিবাসী শিল্পকর্মটি সামনে-পেছনে পুরো জার্সিজুড়ে নকশা করা হয়েছে। আর ট্রাউজার তৈরি করা হয়েছে কালো রঙে। ক্যাপে থাকছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের নিজস্ব পতাকার রংও।
জার্সির নকশাকারী হ্যাগেন বলেছেন, ‘জার্সিটি আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করবে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙে ফুটিয়ে তোলা হয়েছে।’
অন্য ডিজাইনকারী ক্লার্কের প্রপিতামহ জেমস কুজেন্স আবার ১৮৬৬ সালে এমসিজিতে ল্যান্ডমার্ক ম্যাচে আদিবাসী একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এই ডিজাইনার বলেছেন, ‘সামগ্রিক নকশাটি করা হয়েছে ব্যক্তি, সম্প্রদায়, দল ও আমাদের চারপাশে যা বিদ্যমান যেমন নদী, জমি ইত্যাদিকে একত্রে অন্তর্ভুক্ত করে।’
আগামী ১৬ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়াতে অষ্টমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড। প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে।

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
৬ ঘণ্টা আগে
মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর উরুগুয়ে প্রধান কোচের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। আগে থেকেই শোনা যাচ্ছিল দিয়েগো ফোরলানের নাম। আজ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে।
৭ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মাসের শেষে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
৭ ঘণ্টা আগে
বিতর্ক আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ম্যাচের ফল ছাপিয়ে অনেক সময় তাঁর আচরণ নিয়ে আলোচনা চলে বেশি। এবার সান্তোসের জয়ের পর প্রতিপক্ষ দলকে তাতিয়ে সমালোচিত হলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ইস্যুতে মুখ খুলল সান্তোস।
৯ ঘণ্টা আগে