
মিসরের হয়ে সময়টা ভালোই যাচ্ছে মোহাম্মদ সালাহর। দলের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠছেন মিসরীয় এই ফরোয়ার্ড। ছন্দে থাকা সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালে উঠে গেল মিসর।
আগাদিরে গত রাতে আফকনের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে বেনিন-মিসর। বেনিনকে ৩-১ গোলে হারানোর রাতে ইতিহাসের পাতায় নাম লেখালেন সালাহ। মিসরের তৃতীয় ফুটবলার হিসেবে আফকনে ১০ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন তিনি। আফকনে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১০ গোলে করেছেন সালাহ। ১২ গোল করে মিসরের ফুটবলারদের মধ্যে আফকনে সর্বোচ্চ গোলদাতা হাসান এল শাজলি। দুইয়ে থাকা হোসাম হাসান করেছেন ১১ গোল।
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৩৫ ও ৯২ নম্বরে অবস্থান করছেন মিসর ও বেনিন। ৫৭ ব্যবধান থাকলেও লড়াইটা হয়েছে সমানে সমানে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৯ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। সমতায় ফিরতে বেনিনের লেগেছে ১৪ মিনিট। ৮৩ মিনিটে মিসর গোলরক্ষক মোহামেদ এল শেনাওয়ি প্রথমে বল ঠেকালেও ফিরতি শটে গোল করেন বেনিন স্ট্রাইকার জোরেল দোসু।
৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়ার পর মিসর-বেনিন ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে মিসরের দ্বিতীয় গোল করেন দলটির ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন সালাহ। ১২৪ মিনিটে বল পেয়ে দ্রুতগতিতে সামনে এগোতে থাকেন সালাহ। বেনিন গোলরক্ষক মার্সেল দানজিনুকে বোকা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সালাহ।
বেনিনকে ৩-১ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে উঠলেও মিসরের প্রতিপক্ষ ঠিক হয়নি। মিসরের মতো গত রাতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নাইজেরিয়া। ফেজ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ভিক্টর ওসিমেনের জোড়া গোলে মোজাম্বিককে ৪-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। আজ রাতেই ঠিক হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের পূর্ণ লাইনআপ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে শেষ ষোলোর আলজেরিয়া-ডি আর কঙ্গো ম্যাচ। রাতের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্ট-বুরকিনা ফাসো। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এই ম্যাচ।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৩ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৫ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৫ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
৭ ঘণ্টা আগে