প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেই দুঃসংবাদ শুনলেন ম্যাট রেনশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
জাতীয় সংগীতের সময় রেনশকে আলাদা রাখা হয়েছিল। করোনা পজেটিভ হলেও এই ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ অসুস্থ বোধ করছিল। তাকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। রেনশ এরপর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে (র্যাট) পজেটিভ হয়েছে। সে এই ম্যাচে খেলবে।’
কোভিড সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে জরুরি ভিত্তিতে পিটার হ্যান্ডসকম্বের নাম অস্ট্রেলিয়া দলে তালিকাভুক্ত করা হয়েছিল। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা হ্যান্ডসকম্ব এখনো সিডনিতে এসে পৌঁছাননি।
২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রেনশ। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টেস্টই খেলছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন তিনি। ৩৩.৪৭ গড়ে করেছেন ৬৩৬ রান। ১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩ ফিফটি। সাদা পোশাকে সর্বশেষ খেলেছিলেন ২০১৮-এর মার্চে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে