ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল প্রথম দিন যেখানে মারনাস লাবুশেন-স্টিভ স্মিথরা শেষ করেছিলেন, দ্বিতীয় দিন আজ তারা সেখানেই শুরু করলেন দুই ব্যাটার। দুজনেই তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। লাবুশেন-স্মিথের ডাবল সেঞ্চুরিতে পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের কোনো উইকেট তুলতে না পারলেও স্বাগতিকেরা ৫২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।
লাবুশেন তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। স্মিথ সাদা পোশাকে পেলেন চতুর্থ ডাবল সেঞ্চুরি। তৃতীয় উইকেটে স্মিথ-লাবুশেন করেছেন ২৫১ রানের মহাকাব্যিক জুটি। লাবুশেনকে ফিরিয়ে এই মহাকাব্যিক জুটি ভেঙে দিয়েছেন ক্রেগ ব্রাথওয়েট। ৩৫০ বলে ২০৪ রান করেছেন লাবুশেন। লাবুশেন আউট হলে উইকেটে আসেন ট্রাভিস হেড। হেডকে নিয়ে চতুর্থ উইকেটে ১৯৬ রানের জুটি গড়েছেন স্মিথ। এই জুটিটি এসেছে ২০৮ বলে। যেখানে ১ রানের জন্য পঞ্চম টেস্ট সেঞ্চুরি পাননি হেড। হেডের উইকেটটি নিয়েছেন ব্রাথওয়েট। হেডের আউটের পরই মূলত ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ১৫২.৪ ওভারে ৪ উইকেটে ৫৯৮ রান করে স্বাগতিকেরা। ৩১১ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন স্মিথ।
অস্ট্রেলিয়া ৫৯৮ রান করার পর খুব সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপাল। ২৫ ওভারে বিনা উইকেটে ৭৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবীয়রা। ত্যাগনারায়ন ৭৩ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন। আর বরাবরের মতো টেস্টে ধৈর্য্যের পরিচয় দিলেন ব্রাথওয়েট। ৭৯ বলে ১৮ রান করে উইকেটে এখনো আছেন ক্যারিবীয় এই ওপেনার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে