২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস এখনো পেরোয়নি। এরই মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে আরও একটি আইসিসি ইভেন্টের। এবার অপেক্ষা জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৷
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটি হচ্ছে টুর্নামেন্টের নবম পর্ব। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ ৪ জুন শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে থাকছে। ২০ দলের টুর্নামেন্টে গ্রুপ চারটি। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইটে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সুপার এইটে ওঠা একটু কঠিনই বলা যায়। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল; যার মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টিতে লড়াই চলে সমানে সমান। তবে বেশির ভাগ সময় হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
নেদারল্যান্ডসকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। আর হোবার্টে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচদের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় বাংলাদেশের। ‘ডি’ গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশের গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করা হয়েছে ডি১ আর শ্রীলঙ্কা ডি২। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা কোন অবস্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে, তা দেখা হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এখানে একটু ব্যাপার রয়েছে। শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে গেলে বাংলাদেশ হবে ডি২। আর কোনোভাবে যদি দক্ষিণ আফ্রিকা বাদ পড়ে এবং বাংলাদেশ উঠে যায়, তাহলে বাংলাদেশই ডি১।
‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। এখানে ভারতকে ধরা হয়েছে এ১ ও এ২ পাকিস্তান। কোনো রকম ‘অঘটন’ না ঘটলে এই গ্রুপ থেকে ভারত-পাকিস্তানের সুপার এইটে খেলা অনেকটাই নিশ্চিত। বিশ্বকাপের আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ পড়েছে ‘সি’ গ্রুপে। ‘সি’ গ্রুপে উইন্ডিজের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। যার মধ্যে উগান্ডা এবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলছে। এই গ্রুপে সি১ ও সি২ হচ্ছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সি গ্রুপ থেকে আফগানিস্তানেরও সুপার এইটে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। এখানে ইংল্যান্ড বি১ ও অস্ট্রেলিয়া বি২। তবে আইসিসি এখনো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর গ্রুপিং বা সূচি অফিশিয়ালি প্রকাশ করেনি। ক্রিকেটের অভিভাবক সংস্থা খুব শিগগিরই নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করবে বলে ধারণা করা যাচ্ছে। এরই মধ্যে আইসিসি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত আয়োজিত আট টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের গ্রুপ:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রপ সি: ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা
গ্রুপ ডি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল
সুপার এইটের গ্রুপিং:
গ্রুপ ১: ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি২), নিউজিল্যান্ড (সি১), শ্রীলঙ্কা (ডি২)
গ্রুপ ২: পাকিস্তান (এ২), ইংল্যান্ড (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি২), দক্ষিণ আফ্রিকা (ডি১)
সূত্র: দ্য টেলিগ্রাফ

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৭ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৯ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৯ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১১ ঘণ্টা আগে